1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
ডা. অমিতাভের কাছে হাজারো রোগী এবং তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান জিম্মি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ মহিপুরে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘স্লেন্ডার সানফিশ’ বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

বরগুনায় জামায়াত নেতার বাসায় চুরি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার বেতাগী উপজেলার জামায়াত সেক্রেটারি শাহাদাত হোসেন মুন্নার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সন্ধ্যার পর জামায়াত নেতা শাহাদাত হোসেন মুন্না ও তার পরিবারের কেউ বাসায় ছিলেন না।

এ সুযোগে চোরচক্র বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ও অন্যান্য কক্ষ তছনছ করে প্রয়োজনীয় কাগজপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তারা ঘটনাস্থল ত্যাগ করে। চুরি এ ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

খবর পেয়ে বেতাগী প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মো. কামাল হোসেন খান, সিনিয়র সাংবাদিক ও কালের কণ্ঠ প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সমকালের উপজেলা প্রতিনিধি সালাম সিদ্দিকী, উপজেলা ইত্তেফাকের প্রতিনিধি মজনু, সাংবাদিক নেছার খান, সাংবাদিক ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রেস ক্লাব সভাপতি আলহাজ কামাল হোসেন খান বলেন, এমন দুর্ধর্ষ চুরির বেতাগীতে খুবই বিরল ঘটনা। এত অল্প সময়ে এ ধরনের ঘটনা সংঘটিত হওয়ায় প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশাসনের দ্রুত তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাই।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি ব্যস্ত বাজারসংলগ্ন এলাকায় অল্প সময়ের ব্যবধানে চুরি সংঘটিত হওয়া নিঃসন্দেহে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নির্দেশ করে। অপরাধীরা দ্রুত গ্রেপ্তার না হলে এলাকায় আরও বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে।

বেতাগী থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে থানার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খানসহ একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ চলছে। এ ব্যাপারে থানায় মামলা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com