1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

প্রেমের বিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠানে বরের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিয়ের আগের দিন রাতে চারদিকে উৎসবমুখর পরিবেশ। বর-কনের নিজ নিজ বাড়িতে ঘটা করে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। পুরো বাড়িজুড়ে হইহুল্লোর, এর মধ্যেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন বর। তাৎক্ষণিক তাকে নিয়ে হাসপাতালে রওনা দিলে পথিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। মুহূর্তেই উৎসবমুখর পরিবেশ বিষাদে পরিণত।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত বরের নাম রনি মিজি (১৯)। তিনি ওই বাড়ির বিল্লাল মিজির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া। তিনি বলেন, রনি মিজির দাফন-কাপনে উপস্থিত ছিলাম। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, রনি মিজি গত বছর হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। পড়ালেখার সময় পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার এক মেয়ে সহপাঠীর সঙ্গে পরিচয়।

পরিচয় থেকে প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন। আত্মীয়-স্বজনকে বিয়ের আমন্ত্রণসহ সব প্রস্তুতি সম্পন্ন। শুক্রবার দুপুরে বিয়ে। তার আগের দিন রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

আরও জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে বরের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন কনে ও তারা প্রবাসী বাবা। কনে কুমিল্লার একটি হাসপাতালে এবং তার বাবাও প্রবাসে চিকিৎসাধীন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com