1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা, জেলেদের মাঝে চাল বিতরণ প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বাবুগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক, সাময়িক বরখাস্ত বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত বিসিসি নির্বাচনে একক প্রার্থী ঘোষণার পরই মাঠে এনসিপি, তৎপর আনোয়ার হোসেন শিকদার! বরিশাল কোতোয়ালি মডেল থানায় নতুন ওসি মনিরুল ইসলাম বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান বরিশালে গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে ১০ নেতাকর্মী!

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান গৌরনদী (​বরিশাল) প্রতিনিধি:

প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির স্বজনদের অব্যাহত মানসিক নির্যাতন সইতে না পেরে ভিডিও কলে রেখে বিষপান করা ঝুমুর খানম সেতু (২৭) নামের এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

​মৃত ঝুমুর খানম সেতু বরিশালের গৌরনদী পৌরসভার চরগাধাতলী এলাকার শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের স্ত্রী এবং আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের মেয়ে। সাড়ে ৫ বছর আগে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। এই দম্পতির চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ নানা অজুহাতে ঝুমুরের ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার কুয়েতপ্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। একপর্যায়ে ঝুমুরকে তার শিশুসন্তানসহ বাড়ি থেকে তাড়িয়ে দিলে তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন।

গত রোববার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে কুয়েত থেকে স্বামী শাহারিয়া ভিডিও কল দিয়ে ঝুমুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিষপানে আত্মহত্যার প্ররোচনা দেন। স্বামীর মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে পরিবারের সবার অলক্ষে ঝুমুর বিষপান করেন।

​ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

​মৃতের বাবা করিম খান অভিযোগ করে বলেন, “মেয়ে সুন্দরী না হওয়া, বিয়েতে চাহিদামতো জিনিসপত্র না দেওয়া এবং বরযাত্রী কম আনাসহ নানা অযুহাতে বিয়ের পর থেকেই জামাতা, শাশুড়ি ও ননদসহ শ্বশুরবাড়ির স্বজনরা ঝুমুরকে নির্যাতন করছিল। স্বামীর কটু কথা ও প্ররোচনাতেই আমার মেয়ে বিষপানে বাধ্য হয়েছে।

​এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, বিষয়টি বিস্তারিত তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এ ঘটনায় অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

​উল্লেখ্য, গত কয়েক মাস আগেই ঝুমুরের ২০ বছর বয়সী একমাত্র ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ছেলের শোক কাটিয়ে ওঠার আগেই একমাত্র মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com