1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “একদিকে উচ্ছেদ, অন্যদিকে ছাড়! পোর্ট রোডে ৭ কোটির কাজ আর বিসমিল্লাহ রাইস মিল নিয়ে প্রশ্ন” ;বরিশাল পোর্ট রোডে ‘বিসমিল্লাহ রাইস মিল’ নিয়ে অবৈধ দখলের অভিযোগ, উচ্ছেদের দাবি কলাপাড়ায় ডাবল ডেকার বাস খাদে, আহত ৬ বরিশালের মিডটাউন হাসপাতালের এনেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাওনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করেছে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. আনোয়ার হোসেন কালকিনিতে নতুন ইউএনও কিশোর কুমার দাসের যোগদান বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশাল বাবুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বজনদের ওপর হামলা,হাসপাতালে ভর্তি ৪

প্রধানমন্ত্রীর আহ্বানে সবুজের অঙ্গীকার: বরিশালের নয়ানী আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পড়েছেন

প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের চরকাউয়া ১১৫ নম্বর নয়ানী আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি—এই তিন ধরনের গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন খান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন এবং গাছের পরিচর্যার আহ্বান জানান।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে গাছের চারা রোপণের জন্য জরুরি নির্দেশনা দেয়। সেই নির্দেশনার আলোকে বরিশালসহ সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এর আগে ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে গাছের চারা রোপণ করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয়ে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com