বরিশাল বাবুগঞ্জের এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাইয়ের ছেলেমেয়েদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা আব্দুল সাত্তার মোল্লা ও তার পরিবারের বিরুদ্ধে।
উক্ত হামলায় কয়েকজন গুরুতর আহত হয়ে বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মধ্য পাংশা গ্রাম, মাধবপাশা ইউনিয়ন, এয়ারপোর্ট থানা, বাবুগঞ্জ, বরিশাল।পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও দ্বন্দ্ব।আওয়ামী লীগ নেতা আব্দুল সাত্তার মোল্লা এবং তার পরিবারের সদস্যরা।আব্দুল সাত্তার মোল্লার আপন ভাইয়ের ছেলেমেয়েরা।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের তথ্যমতে,জমি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় তর্কাতর্কির এক পর্যায়ে আব্দুল সাত্তার মোল্লা ও তার পরিবারের লোকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভুক্তভোগীদের ওপর হামলা চালায়। বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে তাদেরকে গুরুতর আহত করা হয়।
ঘটনার পর এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এয়ারপোর্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।