1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “একদিকে উচ্ছেদ, অন্যদিকে ছাড়! পোর্ট রোডে ৭ কোটির কাজ আর বিসমিল্লাহ রাইস মিল নিয়ে প্রশ্ন” ;বরিশাল পোর্ট রোডে ‘বিসমিল্লাহ রাইস মিল’ নিয়ে অবৈধ দখলের অভিযোগ, উচ্ছেদের দাবি কলাপাড়ায় ডাবল ডেকার বাস খাদে, আহত ৬ বরিশালের মিডটাউন হাসপাতালের এনেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাওনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করেছে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. আনোয়ার হোসেন কালকিনিতে নতুন ইউএনও কিশোর কুমার দাসের যোগদান বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশাল বাবুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বজনদের ওপর হামলা,হাসপাতালে ভর্তি ৪

প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক :::

তরুণ সাংবাদিক ও বরিশালের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের ক্রাইম টাইমস-এর সম্পাদক ও প্রকাশক আম্মার হোসেন আম্মানের পরিবারে এসেছে নতুন অতিথি। প্রথম পুত্রসন্তান এবং দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। নতুন অতিথির আগমনে পরিবারজুড়ে বইছে আনন্দের বন্যা। স্বজন, সহকর্মী, সাংবাদিক বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।

সাংবাদিক আম্মার হোসেন আম্মানের দ্বিতীয় সন্তানের আগমনের খবরে তার সহকর্মী, সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে নবজাতকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পরিবারের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন তারা।

দীর্ঘ দের যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তরুণ সাংবাদিক আম্মার হোসেন আম্মান। বরিশালের স্থানীয় সাংবাদিকতা থেকে শুরু করে জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কাজের মাধ্যমে তিনি নিজের একটি পরিচিতি তৈরি করেছেন। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদন, স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগের খবর তুলে ধরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার দায়িত্ব পালন করে আসছেন।

সাংবাদিকতা জীবনে তিনি বরিশাল থেকে প্রকাশিত একাধিক আঞ্চলিক পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে দৈনিক বাংলার বনে ও দৈনিক বরিশাল ক্রাইম পত্রিকায় সম্পাদকীয় পর্যায়ে দায়িত্ব পালন করে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। পাশাপাশি একাধিক জাতীয় দৈনিক পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বর্তমানে আম্মার হোসেন আম্মান জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে বরিশালের পাঠকপ্রিয় নিউজ পোর্টাল আজকের ক্রাইম টাইমস-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে স্থানীয় সংবাদ, জনস্বার্থের বিষয় এবং বরিশালের নানা গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরতে কাজ করছেন।

সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন তিনি। মানবাধিকার আইন সংস্থা কেন্দ্র বাসক-এর বরিশাল বিভাগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে আম্মার হোসেন আম্মান বরিশালের বিভিন্ন সমস্যা, অনিয়ম, দুর্নীতি, জনদুর্ভোগ, সামাজিক অসঙ্গতি ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার প্রকাশিত বিভিন্ন সংবাদ ও প্রতিবেদন স্থানীয় পর্যায়ে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

ব্যস্ত পেশাগত জীবনের পাশাপাশি পরিবারকে সময় দেওয়ার ক্ষেত্রেও তিনি সচেতন। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার মধ্য দিয়ে তার পারিবারিক জীবনে যুক্ত হলো নতুন আনন্দের অধ্যায়। প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের আগমনে পরিবারে এখন আনন্দের আবহ বিরাজ করছে।

নবজাতকের আগমনে সাংবাদিক আম্মার হোসেন আম্মান ও তার পরিবারের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সহকর্মী, পেশাজীবী, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা।

সবাই নবজাতকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন এবং সাংবাদিক আম্মার হোসেন আম্মান ও তার পরিবারের সুখ-সমৃদ্ধি কামনা করেছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com