1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময়

ডেভিল হান্টে ধরা কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম বাবুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩০ বার পড়েছেন

বরিশালে আলোচিত ‘ডেভিল হ্যান্ট’ অপারেশনে গ্রেপ্তার হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে বানারীপাড়া উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, চলমান ‘ডেভিল হ্যান্ট’ অপারেশনের অংশ হিসেবে থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে রাত সাড়ে ৯টার দিকে বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই চলছে।
উল্লেখ্য, ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com