1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বিসিসির কর্মকর্তার হুকুমে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের রক্ষায় জীবনের ঝুঁকি নেওয়া এসআই আবুল বসার এখনও সাময়িক বরখাস্ত—ন্যায়বিচারের অপেক্ষায় এই মানবিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পড়েছেন

২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়ে বরিশালে শিক্ষার্থীদের সুরক্ষায় সাহসী ভূমিকা রেখেছিলেন বলে বাংলাদেশ পুলিশের এসআই (নিরস্ত্র) মো. আবুল বসারের বিরুদ্ধে এখনও সাময়িক বরখাস্তের আদেশ বহাল রয়েছে। বিষয়টি নিয়ে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে এবং তার পুনর্বহালের দাবি উঠেছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. আবুল বসার (বিপি নং-৮৪০৫১১৫৬৮৩) ২০০৪ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ২১ বছরের কর্মজীবনের পুরো সময়ই তিনি পুলিশ টেলিকম ইউনিটে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পুলিশ টেলিকম কন্ট্রোল রুমের অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

গত ২৯ জুলাই ২০২৪ বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও ওই স্থানে তার দায়িত্ব নির্ধারিত ছিল না, তবুও মানবিক দায়িত্ববোধ থেকে তিনি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেন।

দাবি করা হয়, সে সময় তিনি নিজের চাকরি ও জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সম্ভাব্য হামলা থেকে রক্ষায় ভূমিকা রাখেন।

ওই ঘটনার পর তৎকালীন প্রশাসনের কিছু প্রভাবশালী মহল তাকে নজরদারিতে রাখে এবং চাকরিচ্যুত করার উদ্দেশ্যে তার বাসভবন চিহ্নিত করা হয়। পরবর্তীতে তিনি সাময়িক বরখাস্ত হন এবং এখনও সেই অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার কারণেই তিনি আজও প্রশাসনিক জটিলতার শিকার। তাদের মতে, একজন দায়িত্বশীল ও মানবিক পুলিশ সদস্যকে যথাযথ মূল্যায়ন করে পুনরায় জনগণের সেবায় নিয়োজিত করার সুযোগ দেওয়া উচিত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকেই।

এই মানবিক পুলিশ যেন জনতার পাশে থেকে পুলিশি সেবা দিতে পারে তাই তাকে অবৈধ ষড়যন্ত্র মুলক সাময়িক বরখাস্ত বিবেচনা করে প্রত্যাহার কর্মস্থলে বহাল করা হয়। এই বিষয়ে বরিশাল ৫ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বরিশাল সিটি প্রশাসক এর একান্ত সহযোগীতা কামনা করছেন।

এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রীর ও প্রধানমন্ত্রীর সহ প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করবেন বলে অনুরোধ পূর্বক জোর দাবি জানিয়েছেন সচেতন মহল । তিনি ছাত্রজীবনে ছাত্রদলের সাথে জরিত ছিলেন।

উল্লেখ্য, তিনি ছাত্র জীবনে বরিশাল সরকারি কমার্শিয়াল কলেজ শাখা বরিশালের ছাত্র দলের সাবেক সভাপতি, চাঁদপুরা ইউনিয়ন বরিশাল সদর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, বরিশাল সরকারি বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্রদল নেতা ছিলেন বলে জানা গেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com