1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময়

​গৌরনদীতে পুলিশ পরিচয়ে প্রতারণা: ভুয়া এসবি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি | ১৫ এপ্রিল ২০২৬

​ বরিশালের গৌরনদীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ছাত্তার হোসেন (সাত্তার) নামে এক ব্যক্তিকে আটক করেছে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।

​আটক সাত্তার হোসেন গৌরনদী উপজেলার পূর্ব বার্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৫ এপ্রিল) ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় হাইওয়ে পুলিশের একটি দল নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামানো হলে চালকের আসনে থাকা সাত্তার হোসেন নিজেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) বিভাগের সদস্য হিসেবে পরিচয় দেন।

​তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, তিনি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নন এবং দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় দিয়ে মহাসড়কে চলাচল করছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবুল বাশার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com