1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময়

গৌরনদীতে খালে ভাসমান নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) | ১৩ এপ্রিল ২০২৬

বরিশালের গৌরনদীতে খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নবজাতক (মেয়ে) শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গৌরনদী-ধামুরা খালের আশোকাঠী বনবিভাগ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশোকাঠী গ্রামের ফিরোজ সরদারের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র ওয়ারিদ রহমান জয় তার দুই বন্ধুকে নিয়ে খালে গোসল করতে নামে।

দুপুর দেড়টার দিকে তারা খালের পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে লাঠি দিয়ে মরদেহটি খালের পাড়ে তুলে স্থানীয়দের খবর দেয়।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টাসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com