1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:২৪|
শিরোনামঃ
কোরবানির দাওয়াত দিতে গিয়ে যুবদল নেতার হামলায় ছোট ভাইয়ের নাক ফাটল যে অঙ্গীকার নিয়ে জুলাই বিপ্লব হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের: -অ্যাডঃ হেলাল মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে 

কোরবানির দাওয়াত দিতে গিয়ে যুবদল নেতার হামলায় ছোট ভাইয়ের নাক ফাটল

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১২ বার পড়েছেন

কে এম. ইয়ামিন আহমেদ | কলাপাড়া উপজেলা প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামে কোরবানির দাওয়াত দিতে গিয়ে আপন বড় ভাইয়ের নির্মম হামলার শিকার হয়েছেন এক যুবক। অভিযুক্ত হামলাকারী তাউয়াব সরদার মহিপুর থানার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাদের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। হামলায় আহত ছোট ভাই আউয়াল সরদারের নাক ফেটে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বড় ভাই খোকন সরদারের পক্ষ থেকে কোরবানির দাওয়াত দিতে তাউয়াব সরদারের বাড়িতে যান ছোট ভাই আউয়াল সরদার। সেখানে যাওয়া মাত্রই তাউয়াব সরদার ক্ষিপ্ত হয়ে আউয়ালকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। একপর্যায়ে তিনি আউয়ালের ওপর চড়াও হন এবং নাকে প্রচণ্ড আঘাতসহ বেধড়ক মারধর করেন। এতে আউয়ালের নাক ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

আহত আউয়াল সরদার অভিযোগ করে বলেন,
বড় ভাই খোকন সরদার আমাকে কোরবানির দাওয়াত দিতে পাঠিয়েছিলেন। সেখানে যাওয়া মাত্রই তাউয়াব সরদার বলেন—’তুই কেন আমার বাসায় এসেছিস?’ এই বলেই আমার নাকে ঘুষি মারে। আমরা দীর্ঘদিন ধরে তার কাছে হয়রানির শিকার হচ্ছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার ও আইনের আশ্রয় নেব।

আরেক ভাই খোকন সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন,
দাওয়াত দিতে গেলে হঠাৎ সে বেপরোয়া হয়ে মারধর শুরু করে। গত ৫ তারিখের পর থেকে তার আচরণ আরও উগ্র হয়ে উঠেছে। আমাকেও সে একাধিকবার অপমান করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাউয়াব সরদার এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, শালিস বাণিজ্য ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর একাধিক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত তাউয়াব সরদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দলীয় নেতার এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় দলীয় নেতৃবৃন্দ। মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মিজান প্যাদা স্পষ্ট জানিয়ে দেন,
দলের প্রভাব খাটিয়ে কোনো ধরনের অন্যায় করার সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত যুবদল নেতার বিরুদ্ধে আইনি ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com