1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে!

কাঠালিয়ায় লম্পট আশরাফের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী: প্রতিকার চায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৭১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামে আশরাফ শরীফ (৫০) নামে এক ব্যক্তির বেপরোয়া যৌন হয়রানি, কুপ্রস্তাব ও প্রতারণায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনের পর দিন তার এমন অনৈতিক কর্মকাণ্ডে গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়দের অভিযোগ, আশরাফ শরীফ একজন নারী নিপীড়ক “যার হাত থেকে রেহাই পাচ্ছে না বিধবা, অসহায় নারী এমনকি সাধারণ গৃহবধূরাও।

আমুয়া গ্রামের শরীফ বাড়ির কদম আলীর ছেলে আশরাফ শরীফ এক সময় কাঠমিস্ত্রির কাজ করলেও বর্তমানে তিনি বেকার। স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও তিনি এলাকার বিভিন্ন স্তরের নারীদের নিয়মিত উত্ত্যক্ত করে আসছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের মতে, এটি তার এক ধরনের ‘মানসিক বিকৃতি’ বা নেশায় পরিণত হয়েছে।

গ্রামের মকিমন নামে এক ভুক্তভোগী নারী ক্ষোভ প্রকাশ করে বলেন:আশরাফ একটা লম্পট ও দুশ্চরিত্র। সে আমাকে একাধিকবার কুপ্রস্তাব দিয়েছে এবং পিছু লেগে থেকেছে। তার অত্যাচারে আমি অতিষ্ঠ। ইতিপূর্বে এলাকার মানুষ তাকে জুতাপেটা করে লাঞ্ছিত করলেও তার স্বভাব বদলায়নি।

অনুসন্ধানে জানা গেছে, আশরাফের স্ত্রী পেয়ারা বেগম এক সময় মানুষের বাড়িতে কাজ করে অতি কষ্টে সংসার চালাতেন। বর্তমানে তাদের ছেলে গার্মেন্টসে চাকরি করে কোনোমতে পরিবারের হাল ধরেছেন। অথচ পরিবারের প্রতি দায়িত্ব পালন না করে আশরাফ সারাদিন গ্রামে ঘুরে বেড়ান এবং নারীদের বিরক্ত করার সুযোগ খোঁজেন।

আশরাফের এসব অপকর্মের বিষয়ে স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা অবগত আছেন। তারা জানান, আশরাফের বিরুদ্ধে অসংখ্য মৌখিক অভিযোগ তাদের কাছে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় মুরুব্বি বলেন, “আশরাফের মতো দুশ্চরিত্র লোকের জন্য গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা তাকে বারবার সতর্ক করেছি। সে যদি অতি দ্রুত নিজেকে সংশোধন না করে, তবে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে কঠোর সামাজিক ও আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে।

এই বিষয়ে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিষয়টি সম্পর্কে তারা অবহিত হতে পেরেছেন। তিনি বলেন:এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আমরা দ্রুত বিষয়টি তদন্ত করে দেখব এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
আমুয়া গ্রামের সাধারণ মানুষের দাবি, এই লম্পট ও প্রতারকের হাত থেকে বাঁচতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একজন কর্মহীন মানুষের এমন বেপরোয়া আচরণ সামাজিকভাবে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।

এ বিষয় ওই এলাকার সাবেক চেয়ারম্যান নিজাম মীর এক আলাপকালে আশরাফ শরীফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। নিজাম মীর জানান, আশরাফ শরীফের বিরুদ্ধে ইতিপূর্বে এক নারীকে হয়রানির অভিযোগ করেছিলেন। অভিযোগ রয়েছে, আশরাফ ও তার অনুসারীরা ওই নারীকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হেনস্তা ও উত্যক্ত করে আসছে।এছাড়া আশরাফ শরীফের ছেলেদের বিরুদ্ধে মাদকাসক্ত হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, তাদের এহেন কর্মকাণ্ডে এলাকার সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

অভিযুক্ত আশরাফ শরীফের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com