1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করা হাফেজকে চরমোনাই পীরের সংবর্ধনা, রাষ্ট্রীয় মর্যাদা না পাওয়ায় আক্ষেপ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের শোক বরিশাল মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির কমিটি গঠন

আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদক ও চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে আগৈলঝাড়া থানায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফুলিশ্রী ফকির বাড়ি এলাকার বাসিন্দা সিদ্দিক ফকিরের ছেলে রিয়াজ ফকির (২৬)-কে আগৈলঝাড়া ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা এবং একাধিক মাদক মামলার আসামি জাকাত ফকিরের বাড়ির সামনে থেকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। পুলিশের দাবি, রিয়াজ ফকিরের বিরুদ্ধে একাধিক মাদক ও চুরি-সংক্রান্ত মামলা রয়েছে।
অভিযোগ রয়েছে, রিয়াজ ফকিরকে থানায় আনার পর তার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের একটি দল থানায় এসে উত্তেজনা সৃষ্টি করে এবং একপর্যায়ে হামলা ও ভাঙচুর চালায়।
হামলার সময় থানার ডিউটি অফিসার হালিমের ওপর শারীরিক হামলা চালানো হয় বলে পুলিশ জানায়। এছাড়া থানার বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয় এবং এ ঘটনায় একাধিক পুলিশ সদস্য আহত হন।

পুলিশের ভাষ্য, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে নিজেদের নিরাপত্তা এবং থানার আইনশৃঙ্খলা রক্ষার্থে লাঠিচার্জ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের মতে, গত ৫ আগস্টের পর আগৈলঝাড়া উপজেলায় থানায় এ ধরনের বড় ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা এটিই প্রথম। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ বিষয়ে আগৈলঝাড়া থানা পুলিশ জানিয়েছে, হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com