1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১:৪৪|
শিরোনামঃ
শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ মশিউল আলম খান সেন্টুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত, কবর জিয়ারত ও দোয়ায় যুবদল নেতা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন বাবুগঞ্জের জাল দলিলে নামজারির চেষ্টা: বাবুগঞ্জে বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, ৩ জন কারাগারে বরিশালে “অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম” নতুন সংগঠনের আত্ন প্রকাশ স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি পাঠিয়ে ঘরে নারী, জনতার হাতে আটক জামায়াত নেতা! মির্জাগঞ্জে ভিডিও ঘিরে তোলপাড় বাকেরগঞ্জে দায়সারাভাবে পালিত হল জুলাই শহীদ দিবস! শহীদ পরিবারের ক্ষোভ প্রকাশ বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে স্থান পেলেন মিজানুর রহমান র‍্যাব-৮-এর সাবেক এএসপি মাসুদুর রহমান মনির বরখাস্ত, পলায়ন-অসদাচরণসহ একাধিক অভিযোগ প্রমাণিত বাখরকাঠী বি.আই.টি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন ; সভাপতি ফয়সাল খান

আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিনিধি 

১৭ এপ্রিল ২০২৬ বরিশালের আগৈলঝাড়ায় একটি আয়রন ব্রিজের ঢালাই কাজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় নির্মাণাধীন ব্রিজটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশুমি-করিমবাজার খালের ওপর নির্মাণাধীন ব্রিজটি সরেজমিন পরিদর্শন শেষে উপজেলা এলজিইডি প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী এ নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের রুহুল আমিনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হচ্ছিল। গত মঙ্গলবার ব্রিজের উত্তর পাশের শেষ অংশে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢালাই দেওয়া হয়। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

খবর পেয়ে উপজেলা প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে অনিয়মের প্রমাণ পান। এসময় স্থানীয় শতাধিক মানুষ জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মোল্লা রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই কাজ সম্পন্ন করেছেন।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর প্রকৌশলীকে তদন্তে পাঠানো হয়। তদন্তে বাঁশ ব্যবহারের সত্যতা পাওয়া গেছে।”

তিনি আরও জানান, ব্রিজটির মূল কাঠামো গত অর্থবছরে ১ শতাংশ তহবিলের অর্থায়নে নির্মিত হলেও উপরের ঢালাইয়ের জন্য চলতি অর্থবছরে কোনো বরাদ্দ বা অনুমোদন ছিল না। ইউপি সদস্য নিজ উদ্যোগে এলাকাবাসীর সহায়তায় ঢালাই কাজ করেন, যেখানে অনিয়ম হয়েছে।

ইউএনও বলেন, “বাঁশ ব্যবহারের ফলে ব্রিজের স্থায়িত্ব ও নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই ব্রিজটি ভেঙে সরকারি নিয়ম মেনে নতুন করে নির্মাণ করা হবে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির নির্ধারিত দৈর্ঘ্য ৫৫ ফুট হলেও ঢালাই দেওয়া হয়েছে ৪৫ ফুট। ৫ ইঞ্চি ঢালাইয়ের পরিবর্তে দেওয়া হয়েছে প্রায় সাড়ে ৩ ইঞ্চি। এছাড়া ৮ ইঞ্চি পরপর রড দেওয়ার

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com