1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা

শেবা‌চিম হাসপাতালে বীর প্রতীকের মৃত্যুতে তদন্ত ক‌মি‌টি গঠন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫১৭ বার পড়েছেন

শের-ই-বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় বীর প্রতীক মোঃ রত্তন আলী শরীফের মৃত‌্যুতে তৎক্ষ‌নিক তদন্ত ক‌মি‌টি গঠন করেছেন প‌রিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. এ‌কেএম ম‌শিউল মুনীর।

মে‌ডি‌সিন বিভাগের অধ‌্যাপক ডা. মো. মাহাবুবুর রহমানকে প্রধান করে ৬ সদস্যের ক‌মি‌টি গঠন করা হয়েছে।

তদন্ত ক‌মি‌টির অন‌্য সদস‌্যরা হলেন, সহযোগী অধ‌্যাপক ডা: মাসুম আহমেদ, ডা: অমিতাভ সরকার, ডা: আল মামুন, ডা: মোহাম্মদ আলী রুমি ও সহকা‌রি অধ‌্যাপক ডা: মাহাদী হাসান।

শের-ই-বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালের মে‌ডি‌সিন ইউ‌নিটন-১ এর অ‌ধী‌নে ৫ম তলার ৫০০৩ নং কে‌বিনে ৮২ বছর বয়‌সি বীর প্রতীক অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট মোঃ রত্তন আলী শরীফ শারীরক বি‌ভিন্ন সমস‌্যা নিয়ে চি‌কিৎসাধীন ছিলেন।

আজ রোববার সন্ধ‌্যায় তি‌নি মারা যান। বীর প্রতীকের মৃত্যুর যথাযথ কারণ অনুসন্ধান এবং কর্তব্যরত চিকিৎসকদের দায়িত্বে কোন অবহেলা বা অসঙ্গতি আছে কিনা তা তদন্ত করার জন‌্য প‌রিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. এ‌কেএম ম‌শিউল মুনীর এই তদন্ত ক‌মি‌টি গঠন করেন।

তদন্ত কমিটিকে তদন্ত কার্য সম্পাদন করে ৩ কর্মদিবসের মধ্যে প‌রিচালকের নিকট প্রতিবেদন প্রদান করার জন্য বলা হয়েছে।

উল্লেখ‌্য শ‌নিবার হাসপাতাল প‌রিচালকের সহযোগীতায় বীর প্রতীক অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট মোঃ রত্তন আলী শরীফ কে ৫০০৩ নং কে‌বিনে ভ‌র্তি করানো হয়। আজ সন্ধ‌্যার বীর প্রতীকের মৃত‌্যুর খবর শুনে সেখানে ছু‌টে যান প‌রিচালক। অতঃপর রোগীর স্বজনদের মৌ‌খিক অ‌ভিযোগের প্রেক্ষিতে প‌রিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. এ‌কেএম ম‌শিউল মুনীর তদন্ত ক‌মি‌টি গঠন করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com