1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের ফুলেল শুভেচ্ছা জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টু বিএনপির পরিচয়ে আওয়ামী লীগের নেতা ‘লিজ জামান’! মতিঝিলে বিআরটিসি ঘিরে তৎপরতা, নাশকতার পরিকল্পনার অভিযোগ জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহ বরিশাল শাখার অভাবনীয় সাফল্য রুপাতলী হাউজিং এস্টেট কল্যাণ সমিতির পক্ষ থেকেবরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা “ছিনিয়ে নিলেন দুই ছেলে ও সহযোগীরা” শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস প্রধানমন্ত্রীর ব্যঙ্গের অভিযোগ বিসিবি পরিচালক ফরচুন মিজানের বিরুদ্ধে ; বরিশালে তোলপাড়! বিসিবি পরিচালক মিজানুর রহমানের ব্যানারে আগুন, ছাত্রদলের বিক্ষোভ বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি ৪০ দিনে ৫ শতাধিক গ্রেপ্তার! বরিশাল নগরীতে অপরাধীদের ঘুম হারাম করেছে কোতোয়ালি থানা পুলিশ ; নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৬ নেতাকর্মী আটক, মাদক মামলায় গ্রেপ্তার ৪১; উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও তিনটি অস্ত্র

মৌসুমেও ইলিশের আকাশছোঁয়া দাম: জালে ধরা পড়লেও নাগালের বাইরে ‘জাতীয় মাছ’

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০৮ বার পড়েছেন

মৌসুম এলেও কমেনি ইলিশের দাম। বরং সরবরাহ বাড়লেও বাজারে এখনো আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে জাতীয় মাছ। নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তের নাগালেও নেই ইলিশ।

সিন্ডিকেট নাকি সরবরাহ সংকট?

ক্রেতা ও খুচরা বিক্রেতাদের অভিযোগ—পাইকারি বাজারে সিন্ডিকেটের কারণেই দাম বাড়ছে। জেলে থেকে পাইকার, আড়তদার হয়ে মোকাম, এরপর খুচরা বিক্রেতা—প্রতিটি ধাপে কমিশন ও লাভ যোগ হয়ে শেষ পর্যন্ত ভোক্তাদের কাঁধেই চাপছে বাড়তি বোঝা। তবে পাইকারি বিক্রেতারা এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলছেন, সরবরাহ কম এবং ব্যয় বেড়ে যাওয়াই ইলিশের দাম বৃদ্ধির মূল কারণ।

বরিশালের পোর্ট রোডের পাইকারি ব্যবসায়ী জহির সিকদার জানান, “সিন্ডিকেট বলে কিছু নেই, আসলে বড় ইলিশ একেবারেই কম ধরা পড়ছে। তাছাড়া ব্যয়ও আগের তুলনায় অনেক বেড়ে গেছে।”

বর্তমানে বাজারে পাইকারি পর্যায়ে ১ কেজির ইলিশ বিক্রি হচ্ছে মণপ্রতি ৮৬ হাজার টাকায়, ৯০০ গ্রামের ইলিশ ৭৬ হাজার টাকায়, ৫০০ গ্রামের ইলিশ ৬০ হাজার টাকায় এবং ১ কেজির ওপরে ইলিশ বিক্রি হচ্ছে ১ লাখ ৩ হাজার টাকায়।

আহরণের ব্যয় দ্বিগুণ:

মৎস্য খাত-সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সমুদ্রগামী ট্রলার পরিচালনায় ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ। ট্রলার পরিচালনা, জেলেদের খোরাকি, বরফ, যন্ত্রাংশ, মজুরি—সব মিলিয়ে ব্যয় বেড়েছে প্রায় ৭০ শতাংশ।

পাথরঘাটার ট্রলার মালিক জাহাঙ্গীর খান জানান, গভীর সমুদ্রে একটি ট্রলার পাঠাতে বর্তমানে ৫ লাখ টাকারও বেশি খরচ হয়। অথচ মাছ বিক্রি করে কখনো ২ লাখ, কখনো ৫-১০ লাখ টাকার বেশি পাওয়া যায় না। ফলে লাভ তো দূরের কথা, খরচ তুলতেই জেলেদের হিমশিম খেতে হচ্ছে।

ক্রেতার হতাশা:

চৌমাথা বাজারে দিনমজুর আবুল কালাম আক্ষেপ করে বলেন, “জাটকার দামই ১ হাজার ২০০ টাকা, বড়গুলার কাছে তো হাতই যায় না। কিনতে পারমু না, তাই শুধু দেইখ্যা যাই।”

অন্যদিকে এক বেসরকারি চাকরিজীবী জানান, দুই মাস অপেক্ষার পর কষ্ট করে ৩ হাজার ২০০ টাকায় ৮০০ গ্রামের দুটি ইলিশ কিনেছেন স্ত্রী-সন্তানের আবদার মেটাতে।

মৌসুমেও স্বস্তি নেই :

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হবে। মৌসুম শেষের পথে হলেও দাম নিয়ে ক্রেতাদের কোনো স্বস্তি আসেনি। জলবায়ু পরিবর্তন, জ্বালানি ব্যয় ও সরবরাহ সংকট মিলিয়ে মৌসুমেও ইলিশ ক্রেতাদের নাগালের বাইরে থেকে যাচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com