1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:২১|
শিরোনামঃ
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক বাবুগঞ্জে মিষ্টির দোকানে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ হাজার টাকা জরিমানা বরিশালে ভয়ংকর দুই বোন! নুরুন নাহার কারাগারে ওয়ারেন্টভুক্ত লিপি পলাতক কীর্তনখোলার দুই তীর সিটি কর্পোরেশনের আওতায় এনে আধুনিক বাণিজ্যিক-পর্যটন নগরী গড়ার প্রস্তাব বরিশাল বিভাগে সাফল্যের শীর্ষে দারুল আববার মডেল কামিল মাদ্রাসা, দাখিলে শতভাগ পাস, জিপিএ-৫ পেলো ৭৬ শিক্ষার্থী এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ পেল ২২ শিক্ষার্থী, পাশের হার ৮৩.৩৭ শতাংশ অনিয়মের অভিযোগে বরিশাল টিটিসি কেন্দ্রে বন্ধ তাকামুল পরীক্ষা ; শত শত প্রবাসী যাত্রীদের ভোগান্তি চরমে ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ! বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাসের ভাগিনা ; এ প্লাসের ঝলকে উজ্জ্বল নাফিউল খিয়াম, স্বপ্ন ভবিষ্যতে সামরিক বাহিনীর অফিসার হওয়ার

মা ইলিশ রক্ষায় মানবিক উদ্যোগ: জেলেদের পাশে বিএনপি নেত্রী মাফরুজা সুলতানা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়েছেন

ইলিশ সম্পদ আহরণ ও মা ইলিশ সংরক্ষণে সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালে দুই মাস মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের পাশে দাঁড়িয়েছেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা। ধারাবাহিকতায় আজ একটি কনফারেন্স রুমে কর্মহীন হয়ে পড়া অসহায় জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

সম্প্রতি উপজেলার বিভিন্ন জেলেদের কনফারেন্স রুমে নিজ হাতে সরাসরি জেলেদের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন মাফরুজা সুলতানা। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা পেয়ে জেলেরা সন্তোষ প্রকাশ করে বলেন, নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন মাছ ধরতে না পেরে তারা চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন। এই সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি নিয়ে এসেছে।

মাফরুজা সুলতানা বলেন, “মা ইলিশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কিন্তু এই সময়টাতে জেলেরা যেন কষ্টে না থাকে, সে বিষয়েও আমাদের মানবিক দায়িত্ব রয়েছে। তাই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও জেলেদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে হলে জেলেদের আর্থিক ও খাদ্য সহায়তা আরও জোরদার করা প্রয়োজন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com