1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জামিনে বের হয়েই সাংবাদিককে মামলা প্রত্যাহারে চাপ, মেলা আসলামের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার ছাত্রী মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন বরিশালে এলপিজি বাজারে অভিযান অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে তদারকি বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার; জামিন শুনানি বুধবার কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা, জেলেদের মাঝে চাল বিতরণ প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বাবুগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক, সাময়িক বরখাস্ত

ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৬৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবুবকর সিদ্দীক ভূঁইয়ার পরম শ্রদ্ধেয় মায়ের আশু সুস্থতা ও আরোগ্য কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

দক্ষিণাঞ্চলের প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগামী রোববার (২৩ আগস্ট) সকালে তাঁর হার্নিয়া অপারেশন অনুষ্ঠিত হবে।

প্রেস ক্লাবের পক্ষ থেকে এক বার্তায় সাংগঠনিক সম্পাদক মো. সজীব তালুকদার জানান, “ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দের পক্ষ থেকে আমরা মহান আল্লাহর দরবারে সভাপতি মহোদয়ের সম্মানিত মায়ের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্য আন্তরিক প্রার্থনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং এই কঠিন সময়ে পরিবারবর্গকে ধৈর্য ধারণের শক্তি দান করেন। আমিন।

এদিকে মায়ের সফল অস্ত্রোপচার ও আশু আরোগ্য কামনায় সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবুবকর সিদ্দীক ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তায় সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি লিখেন:
আমার মায়ের সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানাচ্ছি:
দোয়া: আল্লাহুম্মা রব্বান নাস, মুযহিবাল বা’স, ইশফি আনতাশ শাফি, লা শিফাআ ইল্লা শিফাউকা, শিফাআল লা ইউগাদিরু সাকামা।
অর্থ: ‘হে আল্লাহ, মানুষের প্রতিপালক! কষ্ট দূরকারী, আপনি সুস্থতা দান করুন। আপনিই তো আরোগ্যকারী; আপনার আরোগ্য প্রদান ব্যতিরেকে কোনো সুস্থতা নেই। এমন সুস্থতা দান করুন, যা কোনো রোগ অবশিষ্ট রাখে না।’আমার মায়ের আগামী রোববার ২৩ আগস্ট সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হার্নিয়া অপারেশন হবে। সকল মুসলিম ভাই-বোনের কাছে বিনম্র অনুরোধ—আমার মায়ের অপারেশন যেন সফল হয় এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এই দোয়া করবেন।

ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সকল সদস্য ও শুভানুধ্যায়ীরা তাঁর মায়ের দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com