1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করা হাফেজকে চরমোনাই পীরের সংবর্ধনা, রাষ্ট্রীয় মর্যাদা না পাওয়ায় আক্ষেপ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের শোক বরিশাল মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির কমিটি গঠন আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা: তৃণমূলকে সংগঠিত হওয়ার আহ্বান-বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বরিশালে পেশাদার চোর চক্রের মূলহোতা রাহুল গ্রেফতার, চোরাই কম্পিউটার উদ্ধার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বড় চমক: নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ কালকিনিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কোটি টাকার সড়কে দুর্নীতি : ধামা চাঁপা দিতে প্রকৌশলীর মাধ্যমে মিডিয়া ম্যানেজের মিশন

আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা: তৃণমূলকে সংগঠিত হওয়ার আহ্বান-বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়েছেন

বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল উত্তর বরিশাল জেলা শাখার আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু এবং বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুল ইসলাম মাহফুজ।

সভায় সভাপতিত্ব করেন যুবদল আগৈলঝাড়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সী।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

মতবিনিময় সভায় উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com