1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মুলাদীতে নাজিরপুর ইউনাইটেড কলেজ ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে, দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ শেবাচিমে দুই গ্রুপ চিকিৎসকের সংঘর্ষ, আহত ২, কনফারেন্স রুমে ভাঙচুর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত মির্জাগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদ্রাসার সামনে ১০ পিস ইয়াবাসহ আটক শাহিন কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ছিঁড়ে নদীতে, আহত অপারেটর শেবাচিমে ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের বিদায়, দক্ষিণাঞ্চলবাসীর প্রত্যাশা ও প্রাপ্তির স্মৃতিতে এক কর্মদক্ষ প্রশাসক

মহিপুরে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গাছের চারা বিতরণ ও কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬২ বার পড়েছেন

মহিপুর (প্রতিনিধি)ঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিতবিশিষ্ট দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং মহিপুর ও কুয়াকাটার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবন দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.বি.এম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। পরে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় ও কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com