1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মুলাদীতে নাজিরপুর ইউনাইটেড কলেজ ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে, দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ শেবাচিমে দুই গ্রুপ চিকিৎসকের সংঘর্ষ, আহত ২, কনফারেন্স রুমে ভাঙচুর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত মির্জাগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদ্রাসার সামনে ১০ পিস ইয়াবাসহ আটক শাহিন কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ছিঁড়ে নদীতে, আহত অপারেটর শেবাচিমে ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের বিদায়, দক্ষিণাঞ্চলবাসীর প্রত্যাশা ও প্রাপ্তির স্মৃতিতে এক কর্মদক্ষ প্রশাসক

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১১৯ বার পড়েছেন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বরিশাল দক্ষিণ জেলা যুবদল। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ মিছিল, আলোচনা সভা ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু এবং বরিশাল জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন এবং ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান।
এ ছাড়া বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, সহসভাপতি সালাউদ্দিন নাহিদ, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের ইবনে ইউসুফ,

যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন বাচ্চু, আশরাফুল ইসলাম মাহফুজ, রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম রুহুল ও জগলুল কিবরিয়া কাউসারসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন উপজেলা থেকে আগত যুবদলের নেতাকর্মীরাও অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে আনন্দ মিছিল, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com