1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:৩২|
শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক : বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ, বরিশাল এবং সরকারি স্বরূপকাঠি কলেজের সাবেক অধ্যক্ষ, সরকারি ব্রজমোহন কলেজ ও সরকারি বরিশাল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন শিক্ষক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অব.) বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইন আর নেই।
গত ৩ জুন ২০২৬ বুধবার তিনি বরিশালের বৈদ্যপাড়াস্থ নিজ বাসভবন “অধ্যাপক ভবন”-এ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ, বরিশালের গভর্নিং বডি, শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোকলেছুর রহমান বলেন, প্রফেসর মোকতার হোসাইন ছিলেন একজন আদর্শ শিক্ষক, দক্ষ শিক্ষাপ্রশাসক ও শিক্ষাঙ্গনের অভিভাবকসুলভ ব্যক্তিত্ব। শিক্ষা বিস্তার ও মানবসম্পদ উন্নয়নে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দানের জন্য দোয়া করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com