1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করা হাফেজকে চরমোনাই পীরের সংবর্ধনা, রাষ্ট্রীয় মর্যাদা না পাওয়ায় আক্ষেপ

বিয়ের দাবিতে বিষপান ও আত্মহত্যার নাটক: বরিশালের কর্ণকাঠিতে বখাটের কাণ্ড!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক,
বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন কর্ণকাঠি গ্রামে বিয়ের দাবিতে এক স্কুলছাত্রীর বাড়ির সামনে বিষপান ও আত্মহত্যার চেষ্টা চালিয়েছে নেয়ামুল ফকির (২৬) নামের এক যুবক। গত ৩ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নেয়ামুল ওই গ্রামের মনির ফকিরের ছেলে।ঘটনার বিবরণে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নেয়ামুল দীর্ঘদিন ধরে একই এলাকার এক স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিল। স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে ইভটিজিং করা ছাড়াও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সে। গত শুক্রবার সন্ধ্যায় নেয়ামুল ওই ছাত্রীর বাড়ির সামনে গিয়ে অবস্থান নেয় এবং তাকে বিয়ে না দিলে আত্মহত্যার হুমকি দিতে থাকে।

একপর্যায়ে মেয়ের পরিবার এই অনৈতিক প্রস্তাবে অস্বীকৃতি জানালে নেয়ামুল সবার সামনেই বিষপান করে এবং ধারালো বস্তু দিয়ে নিজের পায়ে আঘাত করে নিজেকে রক্তাক্ত করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।এলাকাবাসী জানায়, নেয়ামুল এলাকায় একজন ‘বখাটে’ হিসেবে পরিচিত।

সে নিয়মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে ছাত্রীদের উত্যক্ত করত। এর আগেও একাধিক মেয়ের সাথে জোরপূর্বক প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।ভুক্তভোগী ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, নেয়ামুল কেবল বখাটে নয়, সে মাদকাসক্তও বটে। এমন একজন নেশাগ্রস্ত ও উশৃঙ্খল ছেলের হাতে আমাদের মেয়ের জীবন তুলে দিতে পারি না।

বিয়ের নাম করে সে মূলত আমাদের পরিবারকে জিম্মি করার চেষ্টা করেছিল এবং আত্মহত্যার নাটক সাজিয়ে চাপ সৃষ্টি করতে চেয়েছে।বন্দর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি সম্পর্কে তারা অবগত নয়। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় এ নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com