1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা — নিয়োগ পেলো এসএসএফের বিশেষ নিরাপত্তা

অনলাইন ডেস্ক ॥
  • প্রকাশিত সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পড়েছেন

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি)’ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো। এ ঘোষণা অবিলম্বে কার্যকর হবে।

এদিকে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতা, লিভার সিরোসিসসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। কয়েক দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা টিম গঠন করে তার চিকিৎসা পরিচালনা করছেন।

চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার জটিলতার কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবারের সদস্যরাও নিয়মিত তার পাশে রয়েছেন।

রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে এই ঘোষণাকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে। দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার নিরাপত্তা জোরদারকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। বিশেষ করে হাসপাতালে তার অবস্থানকালে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসএসএফের দায়িত্ব গ্রহণের পর বেগম খালেদা জিয়ার সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আসবে এবং নিরাপত্তার মানও আরও উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com