1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের ফুলেল শুভেচ্ছা জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টু বিএনপির পরিচয়ে আওয়ামী লীগের নেতা ‘লিজ জামান’! মতিঝিলে বিআরটিসি ঘিরে তৎপরতা, নাশকতার পরিকল্পনার অভিযোগ জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহ বরিশাল শাখার অভাবনীয় সাফল্য রুপাতলী হাউজিং এস্টেট কল্যাণ সমিতির পক্ষ থেকেবরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা “ছিনিয়ে নিলেন দুই ছেলে ও সহযোগীরা” শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস প্রধানমন্ত্রীর ব্যঙ্গের অভিযোগ বিসিবি পরিচালক ফরচুন মিজানের বিরুদ্ধে ; বরিশালে তোলপাড়! বিসিবি পরিচালক মিজানুর রহমানের ব্যানারে আগুন, ছাত্রদলের বিক্ষোভ বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি ৪০ দিনে ৫ শতাধিক গ্রেপ্তার! বরিশাল নগরীতে অপরাধীদের ঘুম হারাম করেছে কোতোয়ালি থানা পুলিশ ; নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৬ নেতাকর্মী আটক, মাদক মামলায় গ্রেপ্তার ৪১; উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও তিনটি অস্ত্র

বিআরটিসি বাস খুলে বিক্রির অভিযোগে বরিশাল ডিপোতে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫২৩ বার পড়েছেন

বরিশাল বিআরটিসি বাস ডিপোর একটি বাস খুলনার সোনাডাঙ্গায় খুলে বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ পেতেই বিআরটিসির অভ্যন্তরে তোলপাড় সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট বাসটির নম্বর ঢাকা মেট্রো ব-২১৯৪।

সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ঢাকার টুঙ্গি এলাকার পরিবহন ব্যবসায়ী রফিকুল ইসলাম দীর্ঘমেয়াদি ইজারায় বরিশাল বিআরটিসি ডিপোর আওতাধীন খুলনা-পাথরঘাটা রুটে বাসটি পরিচালনা করে আসছিলেন। দীর্ঘদিন বাসটি চলার পর চলতি বছর বিআরটিসি তার দীর্ঘমেয়াদি ইজারা বাতিল করে।

ইজারা বাতিলের পর রফিকুল ইসলাম চলতি বছরের ৬ আগস্ট হাইকোর্টে পুনরায় ইজারা চেয়ে রিট আবেদন (নং ১২৫৯০/২৫) করেন। তবে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিচারপতি কাজী জিন্নাত হক ও বিচারপতি আনুননা সিদ্দিকা রিটটি খারিজ করে দেন।

এরপর বিআরটিসির ঢাকা হেড অফিস থেকে জেনারেল ম্যানেজার মেজর নিজামউদ্দিন স্বাক্ষরিত একটি আদেশ জারি হয় (স্মারক নং ৮৬৪)। আদেশে বলা হয়, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রফিকুল ইসলামের কাছ থেকে বাসটি বুঝে নিয়ে বরিশাল বিআরটিসি বাস ডিপো ইউনিট ইনচার্জের নিকট হস্তান্তর করতে।

তবে অভিযোগ রয়েছে, আদেশ কার্যকর না করে বরিশাল ডিপো ইনচার্জ বাসটি রফিকুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বুঝে না নিয়ে আরও দুই মাস ধরে খুলনা-পাথরঘাটা রুটে যাত্রী পরিবহন চালিয়ে যান। এসময় সংশ্লিষ্টরা রাজস্ব ভাগাভাগি করে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

সবশেষে বাসটি খুলনার সোনাডাঙ্গায় নিয়ে গিয়ে চাকা, ইঞ্জিন ও বডি খুলে বিক্রি করে দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এই বিষয়ে বরিশাল বিআরটিসি ডিপো ইনচার্জ জুলফিকার-এর কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেননি।
অন্যদিকে বিআরটিসি চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবদুল লতিফ মোল্লা বলেন, “এ বিষয়ে আমি অবগত নই, বিষয়টি খতিয়ে দেখা হবে।”

উল্লেখ্য, বরিশাল বিআরটিসির বিরুদ্ধে অতীতেও নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে, যা নিয়ে একাধিক তদন্ত চলমান।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com