1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জেলা ও মহানগর যুবদলকে ঢেলে সাজাতে কেন্দ্রের কঠোর তৎপরতা, সমন্বয়কদের জরুরি সভা অনুষ্ঠিত বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান ; ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল আকন কুদ্দুসুর রহমানকে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ফুলেল শুভেচ্ছা বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল সচেতন মহল কার্টনভর্তি টাকার রহস্য থেকে কোটি কোটি টাকার সম্পদ! কাস্টমসের ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে তোলপাড় শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন

“বাদামতলায় গোপন ডেরায় মাদকের পাহাড়! দম্পতি আটক, শত শত নিষিদ্ধ ইনজেকশন জব্দ”

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫৭৪ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার :

বরিশাল নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইনজেকশন জব্দ করা হয়েছে। এ সময় একটি ফ্ল্যাট থেকে এক দম্পতিকে আটক করা হয়।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর কোতয়ালী থানা এলাকার ফরেস্টার বাড়ি রোড সংলগ্ন বাদামতলা গলির আকসা ভিলা নামের একটি ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জি-মরফিন ইনজেকশন ১০৩ অ্যাম্পুল, ডায়াজিয়াম (ইজিয়াম) ১৫৫ অ্যাম্পুল, ডায়াজিয়াম (সিভিল) ৪৫ অ্যাম্পুল এবং ফ্যানারেক্স ইনজেকশন ২৪০ অ্যাম্পুল জব্দ করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com