1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ১০:৩২|
শিরোনামঃ
বরিশালের কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সীর জামিন নামঞ্জুর, আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ স্বামী-স্ত্রী পরিচয়ে প্রতারণা, চোরাই মালামালের সিন্ডিকেটের অভিযোগ—বরিশালে খাইরুলকে ঘিরে চাঞ্চল্য বরিশালের বিএনপি নেত্রীর বিরুদ্ধে ঢাকায় মন্ত্রীর বাসায় জাদুশিল্পীকে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে অভিযোগ সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, বরিশাল কমিটি গঠিত বাবুগঞ্জে রহমতপুর আল জিহাদ জামে মসজিদে যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল। বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে ঘিরে উত্তেজনা—‘হামলার অভিযোগ’ বনাম ‘চাল চুরির প্রতিবাদ’, পাল্টাপাল্টি দাবি কালকিনিতে দুই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, একটিকে জরিমানা ও একটিকে বন্ধ বাকেরগঞ্জে ধানক্ষেতে গরু বাঁধা নিয়ে সংঘর্ষ: ধারালো অস্ত্রের হামলায় স্বামী-স্ত্রী আহত, থানার নিষ্ক্রিয়তার অভিযোগ চট্টগ্রামে অনুসন্ধানী সাংবাদিকের ওপর কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলা! বরিশালের বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩৭০ বার পড়েছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নাম।

সোমবার (৩ নভেম্বর) কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত প্রার্থী তালিকায় তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে বরিশাল বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসা সরোয়ার স্থানীয়ভাবে একজন জনপ্রিয়, অভিজ্ঞ ও সংগঠক হিসেবে পরিচিত।

এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বিএনপির বরিশাল মহানগর শাখার সভাপতি ছিলেন দীর্ঘদিন। তিনি ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসন থেকে বিএনপি দলীয় মনোনয়নে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

দলের নেতাকর্মীদের প্রত্যাশা ছিল—দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে বরিশাল বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার স্বীকৃতি হিসেবে এবারও সরোয়ারকে মনোনয়ন দেওয়া হবে। অবশেষে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে সেই প্রত্যাশা পূরণ হয়েছে।

মনোনয়ন ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন,

> “এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং বরিশাল বিএনপির প্রতিটি নেতাকর্মীর পরিশ্রম ও ত্যাগের ফসল। আমি জনগণের ভোটে আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত।”

এদিকে মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই বরিশাল নগরীতে বিএনপি  এ্যাড মজিবর রহমান সরোয়ার পন্থী  নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৫ আসনটি ইতিমধ্যেই আলোচনায় রয়েছে। এখানে বিএনপি ও জামায়াত ইসলামি বাংলাদেশ, চরমোনাইর ইসলামী আন্দোলন বাংলাদেশ হও আরো রাজনৈতিক সংগঠন রয়েছে। উভয় দলেরই শীর্ষ পর্যায়ের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com