1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি হাবিবুল্লাহ সম্পাদক মাহফুজ দীর্ঘ প্রতীক্ষার অবসান, বরিশাল মহানগর যুবদলের সভাপতি হলেন রিয়াজুর রহমান রিয়াজ বরিশাল মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক মুন্না নথুল্লাবাদে নতুন আকর্ষণ , উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা বাবুগঞ্জে যুবদল নেতা সাহাজুল ইসলামের পিতার ইন্তেকাল, শোক প্রকাশ নেতৃবৃন্দের বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের ফুলেল শুভেচ্ছা জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টু বিএনপির পরিচয়ে আওয়ামী লীগের নেতা ‘লিজ জামান’! মতিঝিলে বিআরটিসি ঘিরে তৎপরতা, নাশকতার পরিকল্পনার অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫০ বার পড়েছেন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ (সংশোধিত)-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, ভাইস-চ্যান্সেলর, বরিশাল বিশ্ববিদ্যালয় (অন্তর্বর্তীকালীন)-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।

উল্লেখ্য, টানা ঊনত্রিশ দিনের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনকে সরিয়ে নিতে বাধ্য হয় সরকার। পাশাপাশি প্রোভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুনুর রশীদকেও একই সঙ্গে সরিয়ে দেওয়া হয়।

এরপর গত ১৩ মে অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com