1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল নগরীর সদর রোডে রোগী বাণিজ্য: দালালদের অভয়ারণ্য, নেপথ্যে কারা? বাকেরগঞ্জে জমি প্রতারণা মামলায় দুই আসামি গ্রেপ্তার বরিশালে নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধান চায় পরিবার! আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় বলের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার বরিশাল ডায়াবেটিক সমিতির ৫ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি অনুমোদন ; বরিশালের সাংসদ অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারকে আহবায়ক ;  সদস্য এ.কে.এম. জাহিদুল কবির বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত, ৩০ জনের সবাই পাস-জিপিএ-৫ পেয়েছে ২২ জন গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম

বরিশালে স্টীমারঘাটে পুলিশের ঝটিকা অভিযান: ২০০ পিচ ইয়াবাসহ আটক ২, পালাল আরও এক কারবারি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৯২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে কোতোয়ালি মডেল থানার স্টীমারঘাট ফাঁড়ি পুলিশ। বিশেষ অভিযানে ২০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে যায় আরও এক মাদক ব্যবসায়ী।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরীর ব্যস্ততম এলাকা সিটি মার্কেট গেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে স্টীমারঘাট ফাঁড়ির ইনচার্জ (এসআই) মিহির চন্দ্র দাসের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে তিনজনকে চিহ্নিত করা হলেও দুইজনকে আটক করা সম্ভব হয়।

আটককৃতরা হলেন— মোঃ লোকমান হোসেন জয় (২৫), জর্ডন রোড, কোতোয়ালি, বরিশাল এবং মোঃ বাবুল হাওলাদার (৩০), দপদপিয়া, বাকেরগঞ্জ, বরিশাল। পালিয়ে যাওয়া ব্যক্তি মিজানুর রহমান (৩৯), যার বাড়ি কক্সবাজার জেলায়।

অভিযান চলাকালে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মাদকদ্রব্য জব্দ করে তালিকা প্রস্তুত করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে স্টীমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাস জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে আটক দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com