1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মুলাদীতে নাজিরপুর ইউনাইটেড কলেজ ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে, দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ শেবাচিমে দুই গ্রুপ চিকিৎসকের সংঘর্ষ, আহত ২, কনফারেন্স রুমে ভাঙচুর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত মির্জাগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদ্রাসার সামনে ১০ পিস ইয়াবাসহ আটক শাহিন কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ছিঁড়ে নদীতে, আহত অপারেটর শেবাচিমে ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের বিদায়, দক্ষিণাঞ্চলবাসীর প্রত্যাশা ও প্রাপ্তির স্মৃতিতে এক কর্মদক্ষ প্রশাসক

বরিশালে সৌজন্য সাক্ষাতে উষ্ণতা—এমপি সরোয়ারকে ফুলেল শুভেচ্ছায় বরণ বেতার পরিচালকের

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৩৪ বার পড়েছেন

বরিশালে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের এক হৃদ্যতাপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বেতার বরিশালের নবনিযুক্ত পরিচালক কিশোর রঞ্জন মল্লিক।

সাক্ষাৎকালে নবনিযুক্ত পরিচালক কর্তৃক সাংসদ এ্যাড. মজিবর রহমান সারোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে বরিশাল অঞ্চলের গণমাধ্যম, সংস্কৃতি ও উন্নয়ন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বরিশাল বেতার ঘোষক সংঘের সভাপতি নান্নু মোল্লাও উপস্থিত ছিলেন।

আলোচনায় বরিশাল বেতারের কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় সংস্কৃতি তুলে ধরা এবং জনসেবামূলক সম্প্রচারের পরিধি বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎ বরিশালের গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক বার্তা বহন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com