1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৪০|
শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা

বরিশালে শ্রমিক নেতাদের ওপর হামলা, আহত ৭

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪৪৭ বার পড়েছেন

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় পদ্মা ব্লোয়িং লিমিটেড নামে একটি কারখানার শ্রমিক নেতাদের ওপর হামলা হয়েছে। মালিকপক্ষের বিরুদ্ধে এ হামলার অভিযোগ ওঠেছে। এতে শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিমউদ্দিনসহ ৭ জন আহত হন।

শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ হামলা হয়। আহতদের বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা কারখানায় কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

শ্রমিকদের অভিযোগ, শ্রমিকরা ১১ দফা দাবিতে আন্দোলন করছেন। আন্দোলন বানচাল করতে মালিকপক্ষের লোকজন হামলা করেছে। হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা শ্রমিকরা কাজে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নগরীতে হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

পদ্মা ব্লায়োং কারখানার শ্রমিক ইউনিয়ন সাধারণ সভাপতি জসিম উদ্দিন জানান, ১১ দফা দাবিতে তারা দীর্ঘদিন আন্দোলন করছেন। বৃহস্পতিবার তারা কোম্পানির ব্যবস্থাপকের কাছে ১১ দফা দাবির খসড়া দেন। তার অভিযোগ, এতে ক্ষুদ্ধ হয়ে মালিকপক্ষ পরিকল্পিতভাবে দালাল শ্রমিকদের দিয়ে তাদের ওপর হামলা করেছে। রাতে কারখানা বের হওয়ার পর গেটে হামলা হয়। হামলায় তিনি ও ইউনিয়নের দফতর সম্পাদক নয়নসহ ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া বাসদ নেত্রী ডা. মনিষা চক্রবর্তী জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। হামলাকারীদের গ্রেফতার করা না হলে বরিশালের ১০টি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসবে। সড়ক অবরোধের মতো কঠিন কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে পদ্মা ব্লোয়িংয়ের ব্যবস্থাপক মঞ্জুর তামিম মালিকপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে অস্বীকার করেন।

হামলার বিষয়ে জানতে কোতোয়ালি থানার ওসিকে ফোন দেওয়া হলে তিনি বলেন,  আমরা ফোর্স পাঠিয়েছি।

 

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com