1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময়

বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিক কার্ডিয়াক কেয়ার ইউনিট চালু

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪১৫ বার পড়েছেন

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (২৯ অক্টোবর) আধুনিক কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হয়েছে। এক অনাড়ম্বর অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনির পুনর্বাসন ও আধুনিকায়নকৃত সিসিইউ’র উদ্বোধন করেন। এ সময় হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম নজমুল আহসান এবং হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. অসিম বিশ্বাসও উপস্থিত ছিলেন।

 

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ সরকারী চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালটি ১৯৭৮ সালে বর্তমান ভবনে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নামে স্থানান্তরিত হয়। ১৯৯৪ সালে ৮ শয্যার কার্ডিয়াক কেয়ার ইউনিট চালু হলেও জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে ইউনিটটি কার্যত ধুঁকছিল। ২০১৪ সালে নিজস্ব দ্বিতল ভবন নির্মিত হলেও চিকিৎসা সেবা শুরু হয় ২০১৮ সালের পরে।

 

হাসপাতাল পরিচালনা ও ছাত্র-ছাত্রীদের আন্দোলনের পর গত বছর অক্টোবরে ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনিরকে পরিচালক পদে নিয়োগের পর স্বাস্থ্যসেবার মান উন্নয়ন শুরু হয়েছে। ইতোমধ্যে মেডিসিন বিভাগকে মূল ভবনের সাবেক অবস্থানে ফিরিয়ে আনা হয়েছে এবং বহি: বিভাগকে নবনির্মিত ৬ তলা ভবনে স্থানান্তর করা হয়েছে। গত সপ্তাহেই অত্যাধুনিক অটোমেশন পদ্ধতিসহ প্যাথলজিক্যাল ল্যাব চালু হয়েছে। জরুরি বিভাগ সংলগ্ন ‘অবজার্ভেশন ওয়ার্ড’ চালু হওয়ায় রোগীদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে।

 

সোমবার (২০ অক্টোবর) উদ্বোধিত আধুনিকায়নকৃত ২০ শয্যার কার্ডিয়াক কেয়ার ইউনিটের প্রতিটি শয্যার সঙ্গে ‘কার্ডিয়াক মনিটর’, ‘সেন্ট্রাল অক্সিজেন চ্যানেল’, ‘সিরিঞ্জ পাম্প’ ও ‘পোর্টেবল আল্ট্রাসনোগ্রাফি মেশিন’ স্থাপন করা হয়েছে। ফলে যেকোনো হৃদরোগী এখানে আধুনিক চিকিৎসা সেবা লাভ করতে পারবেন। ফিতা কেটে সিসিইউ উদ্বোধনের পর পরিচালক দোয়া-মোনাজাতও পরিচালনা করেন।

 

হাসপাতালের পরিচালক আরও জানান, খুব শীঘ্রই এখানে এনজিওগ্রাম চালুর জন্য প্রয়োজনীয় ইলেক্ট্রো-মেডিকেল সরঞ্জাম স্থাপন করা হবে। চলতি অর্থ বছরের মধ্যে এমআরআই মেশিন বসানো হবে এবং রেডিওলজি বিভাগের আধুনিকায়ন কাজও শুরু হচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com