1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল নগরীর সদর রোডে রোগী বাণিজ্য: দালালদের অভয়ারণ্য, নেপথ্যে কারা? বাকেরগঞ্জে জমি প্রতারণা মামলায় দুই আসামি গ্রেপ্তার বরিশালে নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধান চায় পরিবার! আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় বলের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার বরিশাল ডায়াবেটিক সমিতির ৫ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি অনুমোদন ; বরিশালের সাংসদ অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারকে আহবায়ক ;  সদস্য এ.কে.এম. জাহিদুল কবির বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত, ৩০ জনের সবাই পাস-জিপিএ-৫ পেয়েছে ২২ জন গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম

বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৫৭ বার পড়েছেন

বরিশাল নগরীর শের-ই-বাংলা সড়কের চহুতপুর এলাকার বাসিন্দা স্বাধীন ইসলাম মুসা (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মৃত সাইদুল ইসলামের ছেলে এবং মুক্তা বেগমের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীন ইসলাম মুসার বিরুদ্ধে তার মা মুক্তা বেগমের দায়ের করা একটি মামলায় এয়ারপোর্ট থানার সিআর-২১৩/২৬ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেপ্তার করে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি নেশার টাকার জন্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও মাদকদ্রব্য বিভিন্ন ধরনের অপরাধমূলক যে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তার কর্মকাণ্ডে তারা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন। তারা আরও দাবি করেন, তিনি এলাকায় মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

এদিকে, স্থানীয়দের একাংশের অভিযোগ, স্বাধীন ইসলাম মুসা বিএম কলেজ ছাত্রদলের নেতা সিরাজুল ইসলাম রাতুলের অনুসারী হিসেবে পরিচিত এবং সেই প্রভাব ব্যবহার করে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তবে এ বিষয়ে সিরাজুল ইসলাম রাতুল বা সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

স্থানীয় এলাকাবাসী আটক ব্যক্তির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার দাবি করেছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com