1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৪|
শিরোনামঃ
মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে  আজ তরুণ সাংবাদিক আল আমিন গাজী শুভ জম্মদিন পটুয়াখালীতে জেলা কৃষক দলের মতবিনিময় সভা প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী

বরিশালে ফিলিং স্টেশন নির্মাণ, আদালতের নির্দেশে কার্যক্রম স্থগিত

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭৯ বার পড়েছেন

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থলে বিরোধপূর্ণ জমিতে একটি পক্ষ ‘আরিফ ফিলিং স্টেশন’ নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিল। প্রতিপক্ষ কটকস্থল গ্রামের মো.হীরা মাঝি ওই জমির মালিকানা নিয়ে বরিশাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক বিরোধপূর্ণ জমির উপর সকল কার্যক্রম স্থগিতের নিদের্শ দেন। আদালতের নির্দেশ পাওয়ার পর বুধবার রাতে মো. হীরা মাঝি তার জমিতে বাঁশ দিয়ে বেড়া দিয়ে ফিলিং স্টেশনে যানবাহন প্রবেশ বন্ধ করে দেন। এ নিয়ে হারুন অর রশিদ বেপারী ও মো. হীরা মাঝি পক্ষের মধ্যে উত্তেজন বিরাজ করছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, গৌরনদী উপজেলার তাঁরাকুপি মৌজার বিএস খতিয়ান নং ২৯৫ এর ৫৮ শতাংশ জমি নিয়ে ২০১৬ সালে জমির মালিকানা নিয়ে ওই গ্রামের হারুন অর রশিদ বেপারী ও আ. লতিফ বেপারী গংকে বিবাদী করে বরিশাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন মো. হীরা মাঝি। মামলার প্রেক্ষিতে ২০২২ সালের ৭ জুলাই ঘোষিত রায়ের কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়। পরবর্তীতে চলতি বছর ৪ আগস্ট নথি তলব ও যাচাই বাছাই শেষে বরিশাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক শেখ ফারুক হোসেন বিরোধীয় ৫৮ শতাংশ জমিতে ডিক্রির সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন।

মো. হীরা জানান, বুধবার ২৪ সেপ্টেম্বর বিকেলে আদালতের রায়ের কপি পাওয়ার পর আরিফ ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ রাখার জন্য হারুন অর রশিদ বেপারীকে অনুরোধ করা হয়। কিন্তু হারুন অর রশিদ বেপারী আদালতের নির্দেশ অমান্য করে ফিলিং স্টেশনের কার্যক্রম চলমান রাখেন। পরবর্তীতে বুধবার রাতে আরিফ ফিলিং স্টেশনের প্রবেশ পথে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়। ফলে ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য হারুন অর রশিদ বেপারী মুঠো ফোনে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল মোল্লা বলেন, ‘আমরা ৯৯৯-এ ফোন পেয়ে এসে দেখি একটি ফিলিং স্টেশনের সামনে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে। যে পক্ষ বেড়া দিয়েছেন, তারা জানা- বরিশাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী ডিক্রিকৃত জমির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ রয়েছে। আমি উভয়পক্ষকে উত্তেজিত না হয়ে কাগজপত্র নিয়ে থানায় এসে সমাধান করতে বলা হয়েছে’।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com