1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল নগরীর সদর রোডে রোগী বাণিজ্য: দালালদের অভয়ারণ্য, নেপথ্যে কারা? বাকেরগঞ্জে জমি প্রতারণা মামলায় দুই আসামি গ্রেপ্তার বরিশালে নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধান চায় পরিবার! আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় বলের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার বরিশাল ডায়াবেটিক সমিতির ৫ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি অনুমোদন ; বরিশালের সাংসদ অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারকে আহবায়ক ;  সদস্য এ.কে.এম. জাহিদুল কবির বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত, ৩০ জনের সবাই পাস-জিপিএ-৫ পেয়েছে ২২ জন গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম

বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৮০ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার ॥ ছানি সচেতনতা মাস-২০২৬ উপলক্ষ্যে বরিশাল সদর উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সহ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর ইনক্লুসিভ আই হেলথ (IEH) প্রকল্প। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় সচেতনতামূলক র‍্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ-এর পর বরিশাল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরা ও দৈনন্দিন জীবনযাত্রা সহজতর করতে প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল- “ছানিমুক্ত চোখ, আলোকিত জীবন”।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. এ, কে, এম কুদরাত-ই-খুদা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জানে আলম। এছাড়া উপস্থিত ছিলেন কোডেকের বরিশাল সদর উপজেলা কোঅর্ডিনেটর, ওপিডি অর্গানাইজার এবং বরিশাল সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদকসহ স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা- ছানি রোগের লক্ষণ, প্রতিরোধ, সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বক্তারা বলেন, ছানি একটি নিরাময়যোগ্য রোগ। সময়মতো শনাক্তকরণ ও চিকিৎসার মাধ্যমে ছানিজনিত অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য চক্ষু সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে ছানি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিলেন- কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ইনক্লুসিভ আই হেলথ (IEH) প্রকল্প, বরিশাল সদর, বরিশাল।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com