1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
কারা অধিদপ্তরের আইন শাখায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি : নিয়োগ প্রক্রিয়া থেকে মামলা ব্যবস্থাপনা—সব ক্ষেত্রে নিরপেক্ষতা যাচাইয়ের তাগিদ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রূপাতলীতে রোগী ধরার দালালচক্রের কমান্ডার শহীদ, লিডার রুহুল! টার্গেট অসহায় রোগী, গন্তব্য বরিশাল মেডিনোভা! সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে পেশাদারিত্ব? জেলা ও মহানগর যুবদলকে ঢেলে সাজাতে কেন্দ্রের কঠোর তৎপরতা, সমন্বয়কদের জরুরি সভা অনুষ্ঠিত বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান ; ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল

বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৬৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল সদর উপজেলার ৩ নম্বর চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, গ্রামের সেকান বয়াতির ছেলে রিয়াজ বয়াতি (ওরফে ‘গাঁজা রিয়াজ’) দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্রের সহযোগিতায় এলাকায় মাদকের বিস্তার ঘটছে, যার ফলে তরুণ ও যুবসমাজের একটি অংশ মাদকের প্রতি ঝুঁকে পড়ছে। এতে অভিভাবক ও সচেতন মহলের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। তাদের প্রশ্ন, একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে প্রকাশ্যে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং কারা এর পেছনে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে?

স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই কাগাশুরা গ্রামকে মাদকমুক্ত করতে এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

এ বিষয়ে বরিশালের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। পাশাপাশি অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com