1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১:৩০|
শিরোনামঃ
একটি গরু থেকে ৬৪টি খামার, বদলে গেছে রাজাপুরের নারী খামারি ইলার জীবন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ডাঃ আশীষের অবহেলায় চিকিৎসক দম্পতির নবজাতকের মৃত্যুঃ তদন্ত কমিটি গঠন মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ শিক্ষক আটক! মির্জাগঞ্জে তোলপাড় জমজম নার্সিং কলেজে পুষ্টি ও স্বাদের মেলবন্ধন: বর্ণিল আয়োজনে ‘নিউট্রিশন ফেয়ার’ সম্পন্ন বরিশালে এয়ারপোর্ট থানার পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ যুব শক্তির জাগরণে কুয়াকাটায় ব্যতিক্রমী ক্যাম্পেইন ; বাল্যবিবাহ, যৌন নির্যাতন ও জেন্ডার বৈষম্য রোধে তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, বরিশাল মহিলা পলিটেকনিকে প্রথম ব্যাচে ভর্তি শুরু এ বছরেই! ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: মহাসড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর কালকিনিতে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বরিশালের এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলামের থাইল্যান্ড সফর ঘিরে গুঞ্জন: বন্ধুর স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’র অভিযোগ

অনলাইন ডেস্ক ॥
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ বার পড়েছেন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরিশাল জেলা নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলামের থাইল্যান্ড সফর নিয়ে নানা আলোচনা চলছে। অভিযোগ উঠেছে, তিনি তার বন্ধু ও নরসিংদী জেলার নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশার স্ত্রীর সঙ্গে ‘পরকীয়ার’ সম্পর্কে জড়িয়েছেন এবং সে কারণেই ঘন ঘন থাইল্যান্ড যাতায়াত করছেন।

জানা গেছে, মো. আতিকুল ইসলাম আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর ঘনিষ্ঠ সহচর হিসেবে বরিশালে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। এই সুবাদে তিনি অল্প সময়েই বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই প্রকৌশলী তার স্ত্রী ও সন্তানকে আমেরিকায় পাঠিয়েছেন।

অন্যদিকে, তার বন্ধু প্রকৌশলী ফুলকাম বাদশার পরিবার দীর্ঘ সময় ধরে থাইল্যান্ডে বসবাস করছে। অভিযোগ অনুযায়ী, মো. আতিকুল ইসলাম থাইল্যান্ডে ফুলকাম বাদশার বাসায় যাতায়াতের সূত্রে তাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হন। এই ঘনিষ্ঠতা থেকেই ফুলকাম বাদশার স্ত্রীর সঙ্গে তার ‘পরকীয়া’ সম্পর্ক গড়ে উঠেছে বলে গুঞ্জন।

বর্তমানে মো. আতিকুল ইসলাম থাইল্যান্ডে অবস্থান করছেন। অভিযোগকারীরা বলছেন, তিনি বিভিন্ন অজুহাতে প্রায়ই থাইল্যান্ডে যান তার বন্ধুর স্ত্রীর সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য। এই ঘটনা এলজিইডি মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com