1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
কারা অধিদপ্তরের আইন শাখায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি : নিয়োগ প্রক্রিয়া থেকে মামলা ব্যবস্থাপনা—সব ক্ষেত্রে নিরপেক্ষতা যাচাইয়ের তাগিদ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রূপাতলীতে রোগী ধরার দালালচক্রের কমান্ডার শহীদ, লিডার রুহুল! টার্গেট অসহায় রোগী, গন্তব্য বরিশাল মেডিনোভা! সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে পেশাদারিত্ব? জেলা ও মহানগর যুবদলকে ঢেলে সাজাতে কেন্দ্রের কঠোর তৎপরতা, সমন্বয়কদের জরুরি সভা অনুষ্ঠিত বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান ; ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল

বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১১৪ বার পড়েছেন

বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সরকারি বিধিমোতাবেক ভর্তি কার্যক্রম চলছে।

মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ-সুবিধা প্রদান করে আসছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সুদক্ষ শিক্ষকমণ্ডলী ও ম্যানেজিং কমিটির পরিচালনায় প্রতিষ্ঠানটিতে রয়েছে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, আইসিটি লার্নিং সেন্টার এবং প্রতিটি শ্রেণিকক্ষে আন্তঃটেলিফোন সুবিধা। পাশাপাশি শ্রেণিকক্ষের সার্বিক কার্যক্রম সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তায় রয়েছে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা।
শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে নিয়মিত ক্লাস টেস্ট, টিউটোরিয়াল পরীক্ষা এবং ফলাফল সম্পর্কে অভিভাবকদের যথাসময়ে অবহিত করার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া নিয়মিত শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা এবং নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত তথ্য অভিভাবকদের জানানোর ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে বিদ্যালয়টিতে রয়েছে উৎসবমুখর ও শিক্ষাবান্ধব পরিবেশ।
শিক্ষাক্ষেত্রেও রয়েছে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য সাফল্য। প্রতিবছর শিক্ষার্থীরা বৃত্তি অর্জনের পাশাপাশি বিপুলসংখ্যক জিপিএ-৫ লাভ করছে। আন্তঃবিদ্যালয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্জন করছে পুরস্কার ও সম্মাননা। এ ছাড়া সরকারি মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি করছে সাবেক শিক্ষার্থীরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শুক্রবার ও শনিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে ভর্তি আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
আধুনিক সুযোগ-সুবিধা, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, নিরাপদ পরিবেশ ও ধারাবাহিক শিক্ষাসাফল্যের সমন্বয়ে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২০২৭ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পরিচালনা করছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com