1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জেলা ও মহানগর যুবদলকে ঢেলে সাজাতে কেন্দ্রের কঠোর তৎপরতা, সমন্বয়কদের জরুরি সভা অনুষ্ঠিত বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান ; ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল আকন কুদ্দুসুর রহমানকে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ফুলেল শুভেচ্ছা বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল সচেতন মহল কার্টনভর্তি টাকার রহস্য থেকে কোটি কোটি টাকার সম্পদ! কাস্টমসের ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে তোলপাড় শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন

না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৭২ বার পড়েছেন

জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় টিম প্রধান জাকির হোসেন নান্নু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাকির হোসেন নান্নু যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আছরের নামাজের পর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে।

জাকির হোসেন নান্নুর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা ও দলীয় কর্মকাণ্ডে অবদানের কথা স্মরণ করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা প্রকাশ করছেন।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com