1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময়

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর করুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬১২ বার পড়েছেন

নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগের ফাঁদে পড়ে মো. বাচ্চু মল্লিক (৪৭) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজের বাড়ির পাশে জমিতে কাজ করতে যান মুক্তা মল্লিকের ছেলে ও ইছাপাশা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা বাচ্চু মল্লিক। এ সময় পার্শ্ববর্তী জমিতে অবৈধভাবে বিদ্যুতের খুঁটি থেকে লাইন টেনে ইঁদুর ধরার নামে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন একই গ্রামের মো. আলাউদ্দিন জোমাদ্দার ও মো. পিন্টু হাওলাদার। সেই ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বাচ্চু।

ঘটনার সময় পাশের মাঠে থাকা স্কুলশিক্ষার্থীরা বাচ্চুকে কাঁপতে দেখে চিৎকার শুরু করলে অভিযুক্ত আলাউদ্দিন ও পিন্টু দৌড়ে এসে দ্রুত খুঁটি থেকে লাইন খুলে গোপনে মাটির নিচে লুকিয়ে রাখেন বলে অভিযোগ উঠেছে। এমনকি বাচ্চুর পুড়ে যাওয়া হাতে কাঁদামাটি লেপে ঘটনাটি আড়াল করার চেষ্টাও করেন তারা। পরে স্থানীয়রা এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

নিহতের মেয়েজামাই মো. শাকিল হোসেন বলেন,
“শ্বশুর প্রতিদিনের মতো জমিতে কাজ করতে গিয়েছিলেন। আলাউদ্দিন আর পিন্টু ইঁদুর ধরার কথা বলে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিল। সেই ফাঁদেই তিনি মারা গেছেন। পরে তারা বিষয়টি গোপন করার চেষ্টা করেছে।”

নিহতের স্ত্রী সীমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার স্বামী গরিব মানুষ। নিজের জমিতে কাজ করতেন। কেউ এমনভাবে ফাঁদ পেতে রাখবে— ভাবতেও পারিনি। এটা আমার স্বামীর হত্যাকাণ্ড। আমি ন্যায়বিচার চাই।”

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় কয়েকজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। সতর্ক করা হলেও তারা এ কাজ বন্ধ করেননি। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত আলাউদ্দিন জোমাদ্দার ইছাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত। ঘটনার পর তার স্কুল ও বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে পিন্টুর পরিবারও বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন,
“ঘटनাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে। তদন্তের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com