1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা

নতুন নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাকেরগঞ্জের বাখরকাঠি বি আই টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এডহক কমিটির অভিষেকে শিক্ষার মানোন্নয়নের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার পড়েছেন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি বি আই টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান খান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফয়সাল খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এডহক কমিটি আন্তরিকভাবে কাজ করবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা হৃদয় আকন, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. মারুফ সিকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের দলনেতা মো. জুবায়ের আহমেদ রাফসান, উপজেলা যুবদল নেতা মো. তানিম মোল্লা, সাংবাদিক মো. বাপ্পি সিকদার, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. জালাল আকন, বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল গাজী, বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম রনি, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জসিম ডাকুয়া, আলতাফ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. জুয়েল ডাকুয়া, উপজেলা যুবদলের সদস্য মো. শামীম তালুকদার এবং অভিভাবক সদস্য মো. রাজিব সিকদার

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা একটি উন্নত শিক্ষার পরিবেশ পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে নবগঠিত এডহক কমিটির সফলতা ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com