1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:১০|
শিরোনামঃ
বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নগরীতে স্বাস্থ্য ভবন ঘেরাও, পরিচালকের কক্ষে তালা; ফ্যাসিস্ট পদায়ন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ গৌরনদীতে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠা: বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদের সাথে এম আনোয়ার হোসেনের সাক্ষাৎ স্পর্শকাতর স্থানে চাপ দিয়ে সই’ ঘটনার নেপথ্যে বরিশালের অগ্রণী হাউজিংয়ের এমডি আজিজের সাথে তাদের কোটি টাকার বিরোধ!

তরুণদের স্বাস্থ্য অধিকার নিয়ে বরিশালে জোরালো বার্তা ; ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের প্রথম বার্ষিক স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১২২ বার পড়েছেন

বরিশালে তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), জেন্ডার সমতা ও যুব নেতৃত্ব বিকাশে সমন্বিত উদ্যোগ জোরদারের প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের “First Annual Stakeholder Meeting”।

রেডঅরেঞ্জের আয়োজনে, এপ্লিফাই চেইঞ্জের সহযোগিতায় এবং এ্যাসোসিয়েশনস অব ভলান্টারী এ্যাকশনস ফর সোসাইটি (আভাস)-এর বাস্তবায়নে আয়োজিত এ সভায় শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিভিন্ন স্টেকহোল্ডার, স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক এবং প্রকল্প সংশ্লিষ্ট অংশীদাররা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আভাসের ডিরেক্টর, অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়, বরিশালের উপপরিচালক মেহবুব মোর্শেদ এবং আভাসের এসআরএইচআর ফোকাল মোঃ আলী আহসান।

সভায় ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কৈশোরকালীন স্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার সমতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুব নেতৃত্ব বিকাশে প্রকল্পটির ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অর্জন ও শিখন উপস্থাপন করা হলে অংশগ্রহণকারীরা তাদের মতামত, অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন। গ্রুপ আলোচনা ও উন্মুক্ত মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও টেকসই করার বিভিন্ন দিকনির্দেশনা উঠে আসে।

বক্তারা বলেন, তরুণদের স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং একটি সহায়ক সামাজিক পরিবেশ গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, স্টেকহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম আরও শক্তিশালী ও বিস্তৃত হবে।

সভা শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, অংশীদারদের মধ্যে সমন্বয় জোরদার এবং SRHR কার্যক্রম সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com