1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:২৬|
শিরোনামঃ
বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন। শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ মশিউল আলম খান সেন্টুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত, কবর জিয়ারত ও দোয়ায় যুবদল নেতা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিশাল জয়

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল প্রাধান্য পেয়েছে। মোট ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা, বাকি তিনটি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

ডাকসুতে ভিপি, জিএস, এজিএসসহ মোট ২৮টি পদ রয়েছে। এর মধ্যে সদস্যপদ ১৩টি।

বিজয়ী প্রার্থীরা হলেন-
সহসভাপতি (ভিপি): আবু সাদিক কায়েম।
সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ।
সহসাধারণ সম্পাদক (এজিএস): মুহিউদ্দীন খান।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা।
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার।
কমন রুম/রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা।
আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)।
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)।
ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন।
ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ।
সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)।
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম।
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ।
মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মো. জাকারিয়া।

নির্বাচনে মোট আটটি কেন্দ্র স্থাপন করা হয়েছিল। ভোটকেন্দ্রগুলো হলো-

কার্জন হল কেন্দ্র।
শারীরিক শিক্ষা কেন্দ্র।
টিএসসি।
ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র।
ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র।
সিনেট ভবন কেন্দ্র।
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র।

প্রত্যেক কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের শিক্ষার্থীরা ভোটার হিসেবে অংশগ্রহণ করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com