1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ২:১৮|
শিরোনামঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার!

গরু জবাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মুন্সীগঞ্জের সিরাজদীখানে গরু জবাই শেষে মাংস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজারের খান মঞ্জিল ভবনের ওমর বিন খাত্তাব (রা.) মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।

সে জেলার শ্রীনগর উপজেলার সুন্দারদিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাকির হোসেনের ছেলে। এ ঘটনায় ছাত্রের স্বজনরা মাদরাসার মুহতামিম এনামুল হক (৬৫) ও তার ছেলে আহমাদুল্লাহকে (২৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চোরমদ্দন গ্রামের বাসিন্দা বুলু মিয়া (৪০) একটি গরু দান করেন ওই মাদরাসায়। দানে পাওয়া গরুটি বুধবার রাতে মাদরাসার ছাত্রদের দিয়ে জবাই করা হয়। পরে ভবনের ছয়তলায় মাংস কাটছিলো ছাত্ররা।

এতে সেখানে বৈদ্যুতিক তার টানা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ওই বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হয় ইশতিয়াক। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ২টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদরাসা ছাত্রের মামা মো. রমজান আলী অভিযোগ করে বলেন, ইশতিয়াক বিদ্যুতায়িত হওয়ার খবর আমাদের জানানো হয়েছে রাত ৩টার দিকে। অথচ ঘটনা ঘটে তারও কয়েক ঘণ্টা আগে। আবার ঘটনার দীর্ঘ সময় পর ইশতিয়াককে হাসপাতালে নেওয়া হয়। এত দেরি কেন হলো-তার তদন্ত করা প্রয়োজন। আমাদের সন্দেহ হচ্ছে ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

তিনি আরও বলেন, একটি মাদরাসার কোমলমতি শিশুদের দিয়ে গরু জবাইয়ের মতো কাজ করানো অমানবিক। আমরা সন্তানকে দ্বীনি শিক্ষার জন্য পাঠিয়েছিলাম। লাশ হয়ে ফিরতে নয়। এ প্রসঙ্গে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর ছিদ্দিক বলেন, ময়নাতদন্তের জন্য মাদরাসা ছাত্রের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com