1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:০৩|
শিরোনামঃ
একটি গরু থেকে ৬৪টি খামার, বদলে গেছে রাজাপুরের নারী খামারি ইলার জীবন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ডাঃ আশীষের অবহেলায় চিকিৎসক দম্পতির নবজাতকের মৃত্যুঃ তদন্ত কমিটি গঠন মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ শিক্ষক আটক! মির্জাগঞ্জে তোলপাড় জমজম নার্সিং কলেজে পুষ্টি ও স্বাদের মেলবন্ধন: বর্ণিল আয়োজনে ‘নিউট্রিশন ফেয়ার’ সম্পন্ন বরিশালে এয়ারপোর্ট থানার পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ যুব শক্তির জাগরণে কুয়াকাটায় ব্যতিক্রমী ক্যাম্পেইন ; বাল্যবিবাহ, যৌন নির্যাতন ও জেন্ডার বৈষম্য রোধে তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, বরিশাল মহিলা পলিটেকনিকে প্রথম ব্যাচে ভর্তি শুরু এ বছরেই! ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: মহাসড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর কালকিনিতে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়েছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ৫০ শতাংশ ভোটে দুই তৃত্বীয়াংশ আসন পেয়ে সংখ্যা গরিষ্ঠতার জেরে বর্তমান সরকার জুলাই সনদ ও গণভোটের রায়কে অস্বীকার করতে চায়। অথচ গণভোটে ‘হ্যা’ ভোট দিয়েছেন ৭০ শতাংশ ভোটার। তাই গণভোটের রায় কোন দয়া-দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায়। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ এপ্রিল শনিবার বিকেল ৫টায় নগরীর টাউনহল চত্তরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট হেলাল আরো বলেন, শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লবে এত মানুষ জীবন দেয়নি। দেশের একটি মৌলিক পরিবর্তনই ছিল মুখ্য। সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে জুলাই সনদ হয়েছিল এবং সে অনুযায়ী জাতীয় নির্বাচন ও গণভোট হয়েছিল। জাতীয় নির্বাচনের ফলটা পক্ষে গেছে তাই মানবেন, আর গণভোটের রায় মানবেননা তা হবেনা। আর কোন অভ্যুত্থান কিংবা রক্ত ক্ষয় নয়, জুলাই সনদ বাস্তবায়ন করুন। তা নাহলে রাজপথে অধিকার আদায়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে দাবি আদায় কার হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আবদুল জব্বার, লেবারপার্টি মহানগর সভাপতি এসএম সোহেল মাহমুদ, এবি পার্টি মহানগর সমন্বয়ক জিএম রাব্বি, এনসিপি বরিশাল জেলা আহবায়ক আবু সাঈদ মুসা, এনসিপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য রফিকুল ইসলাম কনক সহ ১১দলীয় জেলা ও মহানগর নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর মজলিসে শুরার সদস্য আনোয়ার হোসাইন। সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল টাউনহল থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com