1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:১৫|
শিরোনামঃ
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক বাবুগঞ্জে মিষ্টির দোকানে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ হাজার টাকা জরিমানা বরিশালে ভয়ংকর দুই বোন! নুরুন নাহার কারাগারে ওয়ারেন্টভুক্ত লিপি পলাতক কীর্তনখোলার দুই তীর সিটি কর্পোরেশনের আওতায় এনে আধুনিক বাণিজ্যিক-পর্যটন নগরী গড়ার প্রস্তাব বরিশাল বিভাগে সাফল্যের শীর্ষে দারুল আববার মডেল কামিল মাদ্রাসা, দাখিলে শতভাগ পাস, জিপিএ-৫ পেলো ৭৬ শিক্ষার্থী এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ পেল ২২ শিক্ষার্থী, পাশের হার ৮৩.৩৭ শতাংশ অনিয়মের অভিযোগে বরিশাল টিটিসি কেন্দ্রে বন্ধ তাকামুল পরীক্ষা ; শত শত প্রবাসী যাত্রীদের ভোগান্তি চরমে ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ! বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাসের ভাগিনা ; এ প্লাসের ঝলকে উজ্জ্বল নাফিউল খিয়াম, স্বপ্ন ভবিষ্যতে সামরিক বাহিনীর অফিসার হওয়ার

গণভোটের রায় অমান্য করলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি ; বরিশালে জামায়াত নেতার কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩১৬ বার পড়েছেন

বরিশাল নগরীতে অনুষ্ঠিত দায়িত্বশীল সম্মেলনে গণভোটের রায় অবমূল্যায়ন করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নগরীর টাউন হল অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে আয়োজিত ইউনিট দায়িত্বশীলদের সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ জনগণ গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে তাদের মতামত প্রকাশ করেছে। এই রায় উপেক্ষা করা হলে জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
তিনি আরও অভিযোগ করেন, ২৪ শে গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ এবং হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও, ঐক্যমত কমিশনের মাধ্যমে ৩১টি দলের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। নির্বাচিত সরকার ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করা হয়নি বলে তিনি দাবি করেন।

সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে মহানগর আমির বলেন, অতীতের স্বৈরাচারী সরকারের মতো বর্তমান সরকারও জনগণের রোষানলে পড়তে পারে। তিনি অভিযোগ করেন, সরকার অগণতান্ত্রিকভাবে সিটি কর্পোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকারে দলীয় লোকদের নিয়োগ দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও দলীয়করণ চলছে।

তিনি অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
সম্মেলনে তিনি আরও বলেন, ইউনিট দায়িত্বশীলরাই আন্দোলনের প্রাণ। ইউনিট শক্তিশালী হলে আন্দোলনও শক্তিশালী হবে এবং তাদের সিদ্ধান্তেই বরিশালের রাজনৈতিক মাঠ পরিবর্তন হতে পারে।

এসময় তিনি বরিশালে তীব্র লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনগণের মৌলিক অধিকার সংকটের বিষয় তুলে ধরে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মাওলানা আতিকুল্লাহ, তারিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করে জনগণের অধিকার আদায়ে মাঠে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com