1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:২০|
শিরোনামঃ
বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নগরীতে স্বাস্থ্য ভবন ঘেরাও, পরিচালকের কক্ষে তালা; ফ্যাসিস্ট পদায়ন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ গৌরনদীতে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠা: বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদের সাথে এম আনোয়ার হোসেনের সাক্ষাৎ স্পর্শকাতর স্থানে চাপ দিয়ে সই’ ঘটনার নেপথ্যে বরিশালের অগ্রণী হাউজিংয়ের এমডি আজিজের সাথে তাদের কোটি টাকার বিরোধ!

ইসলামী আন্দোলনে বড় রদবদল: গাজী আতাউর রহমান নতুন মহাসচিব, ঘোষণা পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়েছেন

ঢাকা, ২৭ জুন:

দেশের অন্যতম ইসলামভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে। দলের কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ বৈঠকে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরস্থ ফারস হোটেল এন্ড রিসোর্টসে অনুষ্ঠিত বিশেষ শুরা অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই নতুন কমিটি ঘোষণা করেন।

সভাপতির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো গতানুগতিক রাজনৈতিক সংগঠন নয়। শরীয়াহর পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় দলকে আরও সুসংহত ও দক্ষ করে গড়ে তুলতে হবে।”

বৈঠকে ২০২৫-২৬ সালের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিগত সেশনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদকে দলের সর্বোচ্চ পরিষদ প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে। ২০০৮ সাল থেকে দীর্ঘদিন মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য শুরা অধিবেশনে তাকে বিশেষ সম্মাননা ও কৃতজ্ঞতা জানানো হয়।

নতুন কেন্দ্রীয় কমিটি

শীর্ষ নেতৃত্ব

১. মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) — আমীর
২. মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম — নায়েবে আমীর
৩. মাওলানা আব্দুল আউয়াল — নায়েবে আমীর
৪. মাওলানা আব্দুল হক আজাদ — নায়েবে আমীর
৫. মাওলানা গাজী আতাউর রহমান — মহাসচিব

যুগ্ম-মহাসচিব

৬. প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম
৭. হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ
৮. শাহ ইফতেখার তারিক
৯. মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন

সহকারী মহাসচিব

১০. মুফতি সৈয়দ এসহাক মুহা: আবুল খায়ের
১১. মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম
১২. কে এম আতিকুর রহমান
১৩. হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ

সদস্যবৃন্দ

১৪. মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালী উল্লাহ (এমপি)
১৫. মাওলানা লোকমান হোসেন জাফরী
১৬. আলহাজ্ব হারুন অর রশীদ
১৭. হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম
১৮. শেখ আবু তাহের
১৯. মুফতী কেফায়েতুল্লাহ কাশফী
২০. অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার
২১. মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন
২২. আলহাজ্ব আব্দুর রহমান
২৩. প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ
২৪. মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী
২৫. প্রফেসর ড. বেলাল নূর আজীজি
২৬. মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান
২৭. বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম
২৮. মুফতী দেলাওয়ার হোসাইন সাকী
২৯. শেখ মুহাম্মদ নুরুন নাবী
৩০. হা: মাও: মাহমুদুল হাসান (এল.এল.বি.)
৩১. মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম
৩২. উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম
৩৩. কে এম শরীয়তুল্লাহ
৩৪. অ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ
৩৫. অধ্যাপক নাছির উদ্দিন খাঁন
৩৬. মুফতি মানসুর আহমাদ সাকী
৩৭. আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম
৩৮. মুফতি রেজাউল করীম আববার
৩৯. মুফতি শামসুদ্দোহা আশরাফী
৪০. আলহাজ্ব মুহাম্মদ আল ইকবাল
৪১. আলহাজ্ব মুহাম্মদ সেলিম মাহমুদ
৪২. প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার
৪৩. কে এম বেলাল হোসাইন
৪৪. মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম
৪৫. মুহাম্মদ আব্দুজ জলিল
৪৬. মুহাম্মদ আল-আমীন (ঠাকুরগাঁও)
৪৭. ইঞ্জিনিয়ার শেখ মারুফ
৪৮. এম এম কামাল হোসাইন (ভোলা)

দলীয় সূত্র জানায়, নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, তৃণমূলকে শক্তিশালী করা এবং আগামী রাজনৈতিক বাস্তবতায় আরও কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনা নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com