1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল নগরীর সদর রোডে রোগী বাণিজ্য: দালালদের অভয়ারণ্য, নেপথ্যে কারা? বাকেরগঞ্জে জমি প্রতারণা মামলায় দুই আসামি গ্রেপ্তার বরিশালে নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধান চায় পরিবার! আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় বলের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার বরিশাল ডায়াবেটিক সমিতির ৫ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি অনুমোদন ; বরিশালের সাংসদ অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারকে আহবায়ক ;  সদস্য এ.কে.এম. জাহিদুল কবির বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত, ৩০ জনের সবাই পাস-জিপিএ-৫ পেয়েছে ২২ জন গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম

আগামীকাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর ঐতিহাসিক বাৎসরিক মাহফিল

✍️সাইফুল অপুর্ব👍✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২০৯ বার পড়েছেন

সাইফুল অপূর্ব

বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম গন জমায়েত চরমোনাইর ফাল্গুনের ঐতিহাসিক বাৎসরিক মাহফিল আগামীকাল ১ এপ্রিল ২০২৬ রোজ বুধবার চরমোনাই মাদ্রাসা ময়দানে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে।

আগামীকাল বাদ যোহর
বাংলাদেশ মুজাহিদ কমিটির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর উদ্ভোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হবে।ইতিমধ্যে সারা দেশ থেকে লক্ষ্য লক্ষ্য মুসল্লিদের আগমনে মুখরিত হয়েছে মাহফিল ময়দান।
প্রতিবছরের ন্যায় এবারেও মুসল্লিদের থাকার জন্য ৪ টি মাঠ প্রস্তুত করা হয়েছে।রয়েছে মাহফিল কর্তৃপক্ষ্যের ব্যাবস্থাপনায় গাড়ী পার্কিং ব্যাবস্থা।আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন র‍্যাব-৮,বরিশাল মেট্রোপলিটন পুলিশ,সিটিএসবি,ডিবি সহ বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম।এছারাও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুজাহিদ কমিটির কয়েক হাজার সেচ্ছা সেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

মাহফিলের লাইট মাইক বিভাগের দায়িত্ব পালন করবেন নিজস্ব সংগঠন এল এম টির দক্ষ্য কর্মী বাহিনী।

মাহফিলের সময় সূচী আগে থাকলেও দেশের চলমান পরিস্থিতির কারনে পিছিয়ে দেওয়া হয়।জাতীয় নির্বাচন,পবিত্র মাহে রমজান সহ বিভিন্ন কারনে তারিখ পিছিয়ে ১ এপ্রিল নির্ধারন করা হয়।

বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী জেনারেল মোহাম্মাদ গিয়াস উদ্দিন খান জানান- বিশ্বের যুদ্ধ পরিস্থিতির কারণে সারা দেশের তেল সংকট রয়েছে।যার কারনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দূর পাল্লার বাস রিজার্ভ পাচ্ছেন না মুসল্লিরা।আমরা আমাদের মাহফিলের সকল প্রস্তুতি শতভাগ সম্পন্ন করেছি,ইতিমধ্যে হাজার হাজার মুসল্লিরা আসা শুরু করছে।
দেশ বিদেশের সকল ধর্মপ্রান মুসলমানদের রুহের খোরাকের জন্য আত্মশুদ্ধির জন্য এই চরমোনাই ময়দানে আসার আহবান জানান মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইম

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com