1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:৩৪|
শিরোনামঃ
আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ বাবুগঞ্জের মোহনগঞ্জে জারি গান ও বৈশাখী মেলার প্রস্তুতি সম্পন্ন শ্যালিকার ধর্ষণ মামলা থেকে রেহাই পেতে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: বিএমএসএফের প্রতিবাদ বরিশাল নগরীর পলাশপুরে মোবাইল ফোনে ‘ডিল’, মাদকের জালে যুবসমাজ! অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগে মাদারীপুরে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ তথ্যমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসা ভুল: ৩ বছরের শিশুকে প্রাপ্তবয়স্কের ওষুধ, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ নবগঠিত ‘জিয়া মঞ্চ” বরিশাল সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ভাটারখালে স্বস্তির হাওয়া: ছাত্রদল নেতা মাসুম ওরফে ‘কাইল্লা মাসুম’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩২৫ বার পড়েছেন

বরিশাল মহানগরীর ভাটারখাল এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও মাদককারবারে জড়িত থাকার অভিযোগে আলোচিত মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাদক বিক্রেতা মাসুম ওরফে ‘কাইল্লা মাসুম’-কে পুলিশ গ্রেফতার করেছে। তাকে আগামীকাল সোমবার পুলিশ অ্যাসাল্ট মামলায় আদালতের সোপর্দ করা হবে হলে জানিয়েছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, এলাকাবাসী ও ভুক্তভোগীদের ধারাবাহিক অভিযোগ, চাঁদা দাবি, স্টল দখল, মারধর এবং মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ লিপিবদ্ধ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়।

গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ভাটারখাল এলাকায় দৃশ্যত স্বস্তির পরিবেশ তৈরি হয়। দীর্ঘদিন ধরে আতঙ্কে থাকা স্থানীয়দের অনেকেই প্রকাশ্যে বলেন, “আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ… অবশেষে স্বস্তি ফিরেছে।”

ভাটারখালের কয়েকজন দোকানদার জানান, প্রতিনিয়ত চাঁদা দাবি এবং হুমকিতে তাঁরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছিলেন না। একাধিক ভুক্তভোগী বলেন,
“আজ সত্যিই মনে হচ্ছে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব।”

স্থানীয়দের অভিযোগ, মাসুম দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নিয়ে এলাকায় দাপট দেখিয়ে আসছিল। একইসাথে
বাজারে জোরজবরদস্তি করে স্টল দখল, ব্যবসায়ীদের জিম্মি করে টাকা আদায়, মাদক লেনদেনের পথরক্ষা, ভিন্নমতকারীদের ওপর হামলা এগুলো ছিল উল্লেখযোগ্য।

এসব কারণে ভাটারখাল এলাকা কার্যত অসুরক্ষিত ও থমথমে পরিস্থিতিতে পড়েছিল বলে অভিযোগকারীরা জানান।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
একজন কর্মকর্তা বলেন,“কোনো অভিযোগকে হালকাভাবে দেখা হবে না। এলাকা নিরাপদ রাখতে কঠোর অবস্থানে আছে পুলিশ।”

স্থানীয়দের একটাই প্রত্যাশা, মাসুম ও তার চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, বিচার এবং এলাকাকে স্থায়ী নিরাপত্তার আওতায় আনা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com