1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে বিছানায় কাতরাচ্ছেন বরিশালের সেই শেখ সাদী, প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! কারা অধিদপ্তরের আইন শাখায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি : নিয়োগ প্রক্রিয়া থেকে মামলা ব্যবস্থাপনা—সব ক্ষেত্রে নিরপেক্ষতা যাচাইয়ের তাগিদ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রূপাতলীতে রোগী ধরার দালালচক্রের কমান্ডার শহীদ, লিডার রুহুল! টার্গেট অসহায় রোগী, গন্তব্য বরিশাল মেডিনোভা! সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে পেশাদারিত্ব? জেলা ও মহানগর যুবদলকে ঢেলে সাজাতে কেন্দ্রের কঠোর তৎপরতা, সমন্বয়কদের জরুরি সভা অনুষ্ঠিত বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান ; ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা

সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে বিছানায় কাতরাচ্ছেন বরিশালের সেই শেখ সাদী, প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

একসময় নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটত তাঁর। ইট-বালুর ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু একটি নৃশংস হামলা বদলে দিয়েছে জীবনের চিত্র। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন বরিশালের ব্যবসায়ী মো. শেখ সাদী। হাত-পায়ের একাধিক হাড় ভাঙা, পায়ের রগ ও মাংসপেশিতে গুরুতর আঘাত নিয়ে দীর্ঘদিন ধরে বিছানায় কাতরাচ্ছেন তিনি। স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন এখন অনেকটাই অনিশ্চিত। এর মধ্যে আসামিদের পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর একটাই দাবি-এই নৃশংস হামলার সুষ্ঠু বিচার।

২০২৫ সালের ২ ফেব্রুয়ারি রাতে বরিশাল নগরীর হরিনাফুলিয়া এমদাদিয়া মাদ্রাসার পশ্চিম পাশে ড্রেজারের পাইপ সংযোগের কাজকে কেন্দ্র করে প্রথম হামলার ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বরিশাল-ঝালকাঠী মহাসড়কের রূপাতলী জাগুয়া কলেজের উত্তর পাশে গ্যাসের গোডাউনের সামনে শেখ সাদীর ওপর দ্বিতীয় দফায় হামলা চালানো হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

মামলার বাদী মো. আসাদুল আহসান হাং আসলামের অভিযোগ, প্রধান আসামি মজিবর রহমান হাওলাদারের ছেলে মো. হুমায়ুন কবির রিপন ওরফে ফেন্সি রিপনের নেতৃত্বে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জন এ হামলায় অংশ নেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ড্রেজার ও বালুর ব্যবসা পরিচালনার জন্য শেখ সাদী ও তাঁর সহযোগীদের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালানো হয়। এ সময় ড্রেজারের পাইপ ভাঙচুর এবং প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ২০টি পাইপ নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

প্রথম দফা হামলার পরও থামেনি হামলাকারীরা। অভিযোগ অনুযায়ী, শেখ সাদীকে হত্যার পরিকল্পনা করে তাঁর চলাচলের পথে ওত পেতে থাকে তারা। ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাসায় ফেরার পথে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।

এজাহারের বিবরণ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র, হাতুড়ি, শাবল, রামদা, লোহার রড ও জিআই পাইপ দিয়ে শেখ সাদীর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। তাঁর দুই পায়ের গোড়ালির হাড় ভেঙে দেওয়া হয়। বাম পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে যায়। দুই হাত, মাথা ও শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর জখম হয়। ধারালো অস্ত্রের আঘাতে পায়ের রগ ও মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় তাঁর পকেটে থাকা নগদ ১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা এবং আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর), পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়। মামলায় প্রধান আসামি মো. হুমায়ুন কবির রিপন ওরফে ফেন্সি রিপনসহ মোট ১৫ জনের নাম উল্লেখ করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন-মৃত আবদুস সাত্তার হাওলাদারের ছেলে জিয়াউর রহমান (৪২), আবদুল খালেক হাওলাদারের ছেলে মো. সাইদুল (৩২), মৃত আবদুল মন্নান খানের ছেলে মিথুন খান (৩০), আবদুল লতিফের ছেলে মো. রাজীব (৩০), মৃত এফাজ উদ্দিনের ছেলে মজনু (৪২), সুলতান গাজীর ছেলে মো. রাকিব গাজী (২১), মৃত আবদুল মজিদ খানের ছেলে তোতা খান (৪১), মৃত ইউনুচ হাওলাদারের ছেলে মো. রিয়াজ (৪৩), মৃত মোক্তার আলীর ছেলে হারিচ হাওলাদার (৩৬), মন্টু মোল্লার ছেলে মো. ছালাম মোল্লা (২৫), মৃত আবদুল আউয়ালের ছেলে মো. সরোয়ার (৩৮), আনিচ হাওলাদারের ছেলে মো. মাহাবুব (৩৫), দেলোয়ার হাওলাদারের ছেলে মো. তানজিল (২২) এবং আবদুর রহিমের ছেলে মো. রিয়াজ (২৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পরবর্তী সময়ে মামলাটি তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে মামলার আসামিরা জামিনে রয়েছেন।

 

শেখ সাদী অভিযোগ করে বলেন, হামলার ঘটনায় মামলা দায়ের এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল হলেও তাঁরা এখনো বিভিন্নভাবে হুমকির মুখে রয়েছেন। আসামিরা জামিনে বের হওয়ার পর তাঁদের পক্ষ থেকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। শারীরিকভাবে অসুস্থ ও চলাফেরায় অক্ষম অবস্থায় এমন পরিস্থিতিতে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও বলেন, সন্ত্রাসী হামলায় তাঁর স্বাভাবিক জীবন শেষ হয়ে গেছে। একসময় নিজে ব্যবসা করে সংসার চালাতেন, আর এখন অন্যের সহযোগিতা ছাড়া চলাফেরা করাও কঠিন। দীর্ঘদিন ধরে চিকিৎসা ও শারীরিক যন্ত্রণার মধ্যে দিন কাটছে তাঁর। মামলার তদন্ত শেষে চার্জশিট দেওয়া হলেও এখনো তিনি ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।

শেখ সাদী প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, তাঁর ওপর সংঘটিত নৃশংস হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক। হামলার সঙ্গে জড়িতদের যেন আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। পাশাপাশি তিনি ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।

পঙ্গুত্বের যন্ত্রণা নিয়ে বিছানায় পড়ে থাকা শেখ সাদীর এখন একটাই প্রত্যাশা-অপরাধীদের বিচার হবে, তিনি ন্যায়বিচার পাবেন এবং আর কোনো মানুষকে যেন এভাবে সন্ত্রাসী হামলার শিকার হয়ে জীবন বিপন্ন করতে না হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com